শিরোনামহীন
অথচ আমি তাকে ভালোবেসেই গেলাম
সে নিদেন পক্ষে আমার ভালো লাগার কথা
তাকে নিয়ে আমার পাগলামীর কথা
কালো অক্ষরে সাজানো কবিতার কথা
না সে কিছুই জানে নি, জানতে পারেনি
যদিও, তার ভাবণায় আমার রাতগুলো নির্ঘুম!
তীরবর্তী জাহাজ ভেসে যায় অই দূর সমূদ্রে
শাদা শঙ্খের ডানায় নীলফুল নীলচিঠি
উড়িয়ে নিয়ে যায় তার কাছে, না বলা কথা
সময় সংগমে চলে আসে ঝড়ের তীব্রতা
নৈঋত ঈশানে হাওয়া বয়ে যায়, সময়
কেটে যায়, অথচ সে আমাকে চেনে না জানে না!
বহুবার আমি তার ঘাটে নোঙ্গর করেছি
বাতাসের কানে কানে কতো পংক্তি ভাসিয়েছি,
বুদ হয়ে থেকেছি, অনিচ্ছুক লতাগাছের লতা
বেয়ে গিয়েছি তার কাছে, নাম না জানা ফুল
পাখিদের জুড়ে দিয়েছি নামের সাথে, অথচ সে
আমায় দেখেনি, জানেনি, বোঝেনি, কথা বলেনি!
আমার স্বপ্নকথার অসংখ্য সমাচার দিয়েছি।
মেঘের ভাঁজপত্রে সংখ্যাতীতবার তার নাম
লিখেছি, আওড়েছি আমার পাগলামীর যতোকথা
ঝির ঝির বৃষ্টিতে, এলোমেলো হাওয়াতে, ভিজেছি
ভেসেছি, জোয়ার ভাটায় গিয়েছি তার কাছে
অথচ সে জানে নি, নিদেন পক্ষে আমার নাম!!
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
বরং থেকে যাই আরো কিছুক্ষণ
আলতো ছোঁয়ার কিছুটা পরশ
লেগে থাক শরীর প্রাণ জুড়ে!
আর্তনাদের বিলাস অনেক হলো
নিমগ্নতার আলুথালু সংসারে!
শরৎ গেলো, ওশের নাব্যতা বেড়ে
হেমন্ত হয়ে গ্যালো শীতের শহর!
এভাবে অনেক হেরে অনেক হারিয়ে
বোধগম্যতায় বিশাল শূণ্যতার হাঙ্গর!
আদ্র চোখেরা মেঘাচ্ছন্ন থেকে থেকে
মরুর আলেয়ায় খুঁজে একান্ত ছায়া।
দৌড়ে যায় ফিরে আসে, নিষ্পেষিত
দিকভ্রান্ত পথিক হয়ে, কাঙ্গাল হয়ে।
ছাইপাসের সংসারে চারপায়া জন্তু হয়ে
গরলতার উদার উদাহরণ হয়ে!
এভাবে চলতে চলতে পথ গেলো থেমে
কায়ার সঙ্গী ছায়া! আরো কতো এভাবে
ছায়ায় কায়ায় মরণ ডেকে আনবো!
বরং থেকে যাই আরো কিছুক্ষণ।
না হয় নাই হলো খুনশুটি চোখের নখের ঠোঁটের!
তবু নীরবে থেকে যাই আরো কিছুক্ষণ।
সংলাপ না হোক, চায়ের জল না ফুটুক,
তবু এই শীতে পরস্পরের বিক্ষিপ্ত নিশ্বাস,
জোটবদ্ধ প্রশ্বাসের উষ্ণতাটুকুই বা কম কী!
নিষিদ্ধ কথন আর বিষের বাটাবাটি!
বেশ, বেশ হয়।বরং এভাবেই কেটে যাক
আরো কিছু প্রহর!!
উৎসর্গ- প্রিয় ব্লগার এবং কবি ভিয়েনাস ভাইকে।
শুভ জন্মদিন ব্রো।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
ছবি সূত্র- ফেবু।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



