উদাসীন ইচ্ছে মৃত্যুতে সহমরণে রাজপথ
ইথারে রাতভর ক্রন্দনরত সুর
অবলীলায় পৌছে যায় ঘোরগ্রস্থ শ্মশানে
অতীত শৈশব সকাল স্মৃতির রোমন্থন।
অন্ধকার স্যাঁতস্যাঁতে আকাশে--
জেগে উঠে বিশুদ্ধ গণিকা চাঁদ
হিসাব সমীকরণে মৃত গোলাপ!
হুইস্কির ঝাঁঝালো গন্ধে সোডা মিশ্রণ
সমসত্ব অগণন পেগ নির্মাণ, বারোয়ারী
গেলাসে! কর্মকৌশল জৈবিক মানবিক
মাতলামীর শেষ আশ্রয় চৌরাস্তায়!
ইতিহাস সমর্পিত জ্ঞান--
বাহুল্য দোষে ম্যুরালে ক্ষতের দাগ
এফোঁড় ওফোঁড়, স্থাপত্য স্বীকৃতি! পাথর চোখ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



