somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কানামাছি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সংগ্রামী বন্ধুগণ,
দয়া করে আপনারা কেউ হাসবেন না!
হাসার উপর অতিরিক্ত ট্যাক্স ধার্য করা হয়েছে
তা নয়। কিন্তু আপনাদের হাসিতে কর্তাব্যাক্তিদের
গা জ্বালা করে। আবার আপনাদের দাবীতে
ওনাদের শিশুসুলভ চেহারায় নেকরের হাসি
আপনারা ভীত হোন, ভয় পান
কিন্তু মুখকালো করে বসে থাকবেন না।
স্বাভাবিক থাকুন।এমনটাই ওনার চান।
 
সংগ্রামী সাথীগণ,
প্রানোচ্ছ্বল কোন চুটকী পড়ে হাসবেন না
প্রয়োজনে চুটকী পড়া ছেড়ে দেন
কেউ শোনাতে চাইলে
দেখবেন, আবার যেন তাঁর সাথে ঝগড়া না করে বসেন
সব সময় বুকপকেটে গোলাপের বদলে
রেখে দিবেন কানের ফুটো সমান দু'টুকরো কার্পাস তুলো।
আপনাদের হাসির দমক কান ফাটা আর্তনাদ শোনাবে
ওনাদের কাছে। আপনারা বলুন আপনারা কী তা চান?
 
প্রিয় বন্ধুগণ,
এই যে দেখছেন
প্রতিদিন সহস্রাধিক লোক মরছে
দেখুন, কতো স্বাভাবিকভাবে জনগণ তা মেনে নিচ্ছে
ফোঁটা কয় চোখের জল ফেলে সামলে নিচ্ছে নিজেদের!
নিজেদের পাথর বানিয়ে নিন।
ওনাদের ইশারায় আপত্তি না করে নাচুন
দেখবেন অসুখের পায়রা সুখের পায়রা হয়ে
উড়ে বেড়াবে নীলাকাশে সবুজের বনে।
 
প্রিয় কমরেডগণ,
কাঁটা তারের বেড়ার ওপাশে থাকে
ওনাদের (কর্তাব্যক্তিদের) প্রাণপ্রিয় সখিগণ।
ওনাদের বন্ধুরা বন্দুকের ব্যবহার করে
আমি আপনি বা আমাদের করোটি যাচাই করতে
যদি বা তাদের পরীক্ষায় আমার আপনার বলী হয়
তবে সে দোষ তাঁদের নয়।
বরঙ সে দোষ আপনার বা আমার
আমাদের করোটি কেন বুলেট প্রুফ নয়।
 
প্রিয় সহোদরগণ,
সেদিন ঢাকা গ্যালারীতে
আমি আর আমার কবি বন্ধু আশরাফ দেখলাম
ছেলেবেলায় খেলা ''কানামাছি''র অপূ্র্ব চিত্র প্রদর্শনী।
আপনারা আবার ভুল করে একে
আদালত পাড়ার অন্ধনারীর স্ট্যাচুর সাথে গলিয়ে ফেলবেন না যেন!
জানেন তো কালোপট্টি পড়ে
আমরা খেলার সময় যাকে তাকে জড়িয়ে ধরতাম
জড়িয়ে ধরতাম অচেনাজনকে, যে আমাদের খেলার সঙ্গী নয়।

প্রিয় বন্ধুগণ,
ধরুণ আপনাদের মধ্যে কেউ মৃগের চামড়ায় বসার ঘর
সাজাতে চান কিছুটা ব্যাতিক্রমভাবে।
ভুলেও এ সিদ্ধান্ত নিতে যাবেন না।
জানেন তো পৃথিবীতে মানুষের চেয়ে হরীণের সংখ্যা কম।
আপনার একটি বুলেট যদি খরচ হয়
মৃগের পাঁজরে তবে ধরণীশ্বরের আদালত খেপে উঠবে
ওনার অব্যর্থ কলমে
দু'দশ বছরের স্বশ্রম কারাদন্ড অথবা...

প্রিয় বন্ধুগণ,
আপনারা সংযম শিখুন
এই যে মৃগ প্রাণ আর আমার আপনার
জীবনের মূল্যের হিসেব কষে একে জটিল বানাবেন না।
আপনারা সামান্য কানামছি খেলা ভেবে নেন
মিছে মিছি একে কাঁটা তাড়ের বেড়া
মৃত্যু আদালত পাড়া এসব না ভেবে
আমাদের কর্তাদের খুশিকে নিজেদের খুশি বানিয়ে নিন
দেখবেন আমরা সুখে আছি।



* আমার ব্লগের নিক চেঞ্জ হইসে প্রায় সাপ্তাহ দুই হবে। এর মধ্যে কিছু লেখা হয় নাই। গতকাল আমিন ভাই যখন বললেন অনেকদিন ব্লগে কবিতা পোষ্ট করা হচ্ছে না, তখন থেকে একটা কবিতা পোষ্ট করার তাড়া অনুভব করলাম তাই এই খসড়া কবিতা।

** আমার নিক চেঞ্জ করায় জানা'পাকে অনেক অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫২
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×