আমি অপেক্ষমান প্রতীক্ষার প্রহর গুনে গুনে
হলুদ শার্সিতে ঝুলে থাকা জালে অপেক্ষার মালা গেঁথে গেঁথে
ঝাপসা চোখে আঁকি অনিন্দ্য আঁধারের রাতপাখি
সুখের বারোয়ারী আবেশে মিথুন সময়ের সাথে সাথে
অপেক্ষাগাছ জন্মালে তার নাম কি দিবো? যদিও
প্রতীক্ষা আর অপেক্ষা অভিধানে সমশ্রেণীর শব্দ
তবুও আমি জানি অপেক্ষার স্থায়িত্ব কিছুক্ষণ মাত্র
তারপর সুখের পায়রা হাওয়া গাছে ওড়ে, এখানে ওখানে
আর প্রতীক্ষা চতুর্দশী কবিতা নয়, কিছু মাত্র মাত্রা নয়
এই ব্যাপকতার মাঝে সীমাহীন অসীমে আমি প্রতীক্ষায়
থাকলাম। হ্যাঁ, প্রতীক্ষায় থাকলাম তোমার জন্য।
---------------------------------------
ঘুমের নাম করে নক্ষত্রের ছবি এঁকে যাই
নক্ষত্র দূরপানে অই দূর নীলাকাশে থাকে
ঘুমের তন্দ্রালু স্বপ্নেরা জানেনা সে কথা
তবুও কাছে টানে নক্ষত্রদের,খুব কাছে
স্বপ্ন ও বাস্তবতার তীর ধনু ব্যবধানে!
-----------------------------------------
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


