মৃত্যুতান্ত্রিক পৃথিবীতে স্মৃতির বরাহ
কাঁদা ঘেটে ঘেটে সময়ের
নাভিঃশ্বাস তুলে নেওয়া হুলুস্থুল কিছু---
সাংঘাতিক কিছু রোমন্থন!
ভাঁড়ের মুকাভিনয়ে বিগত সুর
ভবিতব্যের গায়ে সূক্ষ্ণ ছেঁদ; তথাপি
বর্ষণমুখর সন্ধ্যায় পিঙ্গল আকাশে
কবিতার শেষ পঙক্তি!
কয়েকটা শব্দ, অভিধানের তৃতীয়
পৃষ্ঠায় অধরা! আর সাড়ে তেইশ নম্বর পাঁজরে
লিখে রাখা ভালোবাসার বেসাতি!
----------------------------------------------------------------------------
**কবিতাটা অনেকদিন আগে লেখা। ভুলেও গেছিলাম এই কবিতার কথা। সেদিন ব্লগে ঢুকে দেখি আমার ড্রাফট দেখাচ্ছে ৬০টারও বেশি! আমি নিজেই অবাক হলাম। এতো কবিতা লেখা আছে আমার! ভাবলাম, এই জীবনে তাহলে আর না লিখলেও চলবে!
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


