কিছুক্ষণ আগে ভূকম্পন অনুভূত হলো।
মাত্রই রাতের খাওয়া সেরে
শরীর এলিয়ে দিয়েছিলাম বিছানায়।
সিগারে সুখটান দিয়ে প্রিয় ভাস্করের পাতা উল্টোচ্ছিলাম।
তখনই দুলে উঠলো শরীর, প্রচন্ড ঝাকুনি দিয়ে
থরথর কেঁপে উঠলো বিছানা আসবাব।
আমার রুমমেট বোল্টের গতিতে
পিলার খুঁজে বেড়ায়, বাঁচার তাগিদে...
সিগারে আরেকটা টান দিয়ে ভাবি
যম বুঝি চিনে ফেলল ঘর, এসে গেল ঘরে!
চলে যাবো, প্রস্থান হয়ে যাবে ধরা থেকে।
মুচকি হেসে যমকে শুধাই----
''এর আগে কবে কোন কবির জান কবচ করেছ
কবিতা পাঠের কালে!''
২১০৫২০১৪(১০:৩৫)
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৪ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


