কক্সবাজার সাগর সৈকত নাকি চমৎকার । কেউ কি একবার তলিয়ে দেখেছেন, কথাটা কতটুকু ফাল্তু । যারা বিখ্যাত কোন সৈকতে গেছেন তারা জানেন সুন্দর সৈকত কাকে বলে ! আমি কক্সবাজার ছাড়া আর কোন সৈকতে যাইনি । কিন্তু টিভি তে যেগুলো দেখি, সে তুলনায় কক্সবাজার আগরতলা - চকিরতলা ফারাক । আমাদের পাশর্্ববর্তী ভারত, মালদ্বিপ, শ্রীলঙ্কা, বার্মা, থাইল্যান্ডের সাধারন মাপের সৈকত গুলোও কক্সবাজারের থেকে ভালো । শুধু দীর্ঘ হলেই তো হবেনা, বৈচিত্র আর আরও অন্যান্ন আকর্ষনও থাকতে হবে । কিন্তু আমরা তা বুঝিনা । বুঝবো কিভাবে, নাই দেশে বিচা কলাই সন্দেশ । আমার একটা কবিতায় বলেছিলাম, '' জন্মাবধী লবনাক্ত মরূবাসী কোন আরব যেমন তেতো জলে খুজে পায়না বিস্বাদ । কক্সবাজার সাগর সৈকতের ক্ষেত্রেও আমাদের অবস্থা তাই ।
একটা ফাল্তু কথা - কক্সবাজার সাগর সৈকত সুন্দর ! আসুন সংক্ষেপে কারনগুলো দেখি -
1/ ঢেউ বেশী উঁচু নয় ।
2/ কোন প্রাকৃতিক বা তৈরী ল্যাগুন নেই ।
2/ পানি সর্বত্রই ঘোলা ।
3/ সৈকত থেকে দেখা যায় এমন কোন দ্বীপ বা সামুদ্রিক পাহাড় নেই কাছে পীঠে ।
আরও অনেক কারনে কক্সবাজার একটা ফালতু সৈকত ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৩:২৯