খুব প্রিয় একজন মানুষের চোখ দেখে এই গানটা লেখা হয়েছে। তারেই উৎসর্গ করা হলো.....
তোমার চোখে চোখ রেখে মরে যেতে দাও
আমার বলার সময় এলে দুরে চলে যাও?
চোখে চোখ রেখে দেখি হাজার জন্ম মরন
মেয়ে তুমি করেছ আমার স্বপ্ন অপহরণ।
নদীর জলে কাপন, ফুলের জীবন যাপন
তোমার চোখের তারায়, আমার স্বপ্ন হারায়
গভীর সুখের আশায়, ডুবায় এবং ভাসায়।
এক চোখে রৌদ্র নামে অন্য চোখে শ্রাবন
মেয়ে তুমি করেছ আমার স্বপ্ন অপহরণ।
চোখ দেখেছি চাইনা দেখতে আর কোন রাত্রি
আমরা দু'জন এখন শুধু ভেসে যাওয়া যাত্রি
ফুরিয়ে গেছে জীবনের আজ সব আয়োজন
মেয়ে তুমি করেছ আমার স্বপ্ন অপহরণ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



