কেউ কি বিষয়টা জানেন ভালোভাবে? রেডিও ফূর্তি নাকী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের '' ও মন রমজানের ওই রোজার শেষে............" গানটারে বিকৃতভাবে উপস্থাপন করছে। একটু আগে ফেসবুকে এ বিষয়ে একটা মেসেজ পেলাম। মেসেজে কয়েকেজন আরজে'র নাম দিয়া তাদের এ বিষয়ে ক্ষমা দাবি করা হয়েছে। পাশাপাশি ফূর্তি বর্জনের দাবি জানানো হয়েছে।
আমি বিস্তারিত জানি না। তবে সত্যি যদি এ কাজটা করে থাকে তবে ফূর্তির দুঃসাহসে আসলেই অবাক হতে হয়। নজরূল আমাদের জাতীয় কবি। সত্যিকারের অসাম্প্রদায়িকতা কি তা তিনি নিজের জীবনে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন।
তার ব্যাপারে এক শ্রেনীর রবীন্দ্রভক্তদের উন্ন্যাসিকতা কষ্টকর। তিনি মুসলমানদের কবি ছিলেন, নামাজ রোজা নিয়ে কবিতা লিখেছেন, এটা হয়তো তার অপরাধ হতে পারে। কিন্তু তিনি যে বড় মাপের কবি ছিলেন তা নিয়ে বির্তকের অবকাশ থাকতে পারে না। আরও কষ্ট পাই যখন দেখি বিপরীতে আরেক শ্রেণীর মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে কাজী নজরুলকে বড় কবি বানানোর বির্তকে নামেন (পেলে আর ম্যারাডোনার মত)। দুজন তাদের দুজনার ক্ষেত্রে সেরা ছিলেন। এসব কাজ দেখলে তারা নিজেরাই এখন লজ্জা পেতেন।
ধর্ম নিয়ে রাজনীতি এবং রাজনীতির জন্য ধর্ম, দুটো বিষয়ই চরম ঘৃনা করি। কিন্তু এক শ্রেণীর ব্লাগাররা এ বিষয়ে বেশ মাতোয়ারা। যারা ধর্ম পালন করেন, তা সেটা যে ধর্মই হোক না কেন, আমি তাদের সাধুবাদ জানাই। কারন সব ধর্মই অন্যায়, অবিচার ও মিথ্যার বিরুদ্ধে । তাই বলে সেটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। ধর্ম জোর করে চাপিয়ে দেয়ার বিষয় নয়। কিন্তু যারা তথাকথিত প্রগতিশীল সাজতে গিয়ে কোন কারণ ছাড়াই ধর্মকে আক্রমন করে এক ধরনের নষ্ট সুখ খুজেন, তাদেরও যুক্তিহীন এবং বর্বর মনে হয়। রেডিও ফূর্তির বিষয়টাকে তারা কিভাবে দেখছেন?????
সামনে ঈদ। এই সময় নজরুলের জনপ্রিয় গান, যা না শুনলে বাঙ্গালীর ঈদ আয়োজন অপূর্ণ থাকে (যেমন এসো হে বৈশাখ গান ছাড়া অপূর্ণ পহেলা বৈশাখের অনুষ্ঠান), তাকে ব্যঙ্গ করার সাহস রেডিও ফূর্তি পায় কোথায়?
রেডিও শুনা হয়না পারতপক্ষে। কিন্তু আজকাল এ জায়গাটায় দেশ ভালোই উন্নতি করছে। অনেকগুলো চ্যানেল এসেছে মাঠে। এটা সুলক্ষন। যদিও আরজে নামক কিছু ছেলেফেলের বকবকানির স্টাইল নিয়ে কথা উঠেছে। তবু আমি এটাকে পজিটিভলি দেখি, ওরা নিশ্চয় ভালো কিছু করছে, না হয় এত ভক্ত হওয়ার কথা না। নেপালে থাকতে মাঠে ঘুরে, মিডিয়া ব্যাক্তিত্বদের সাথে কথা বলে দেখেছি, ওই দেশ কমিউনিটি রেডিও দিয়ে কিভাবে উন্নতি করছে। অল্প খরচে মানুষ কি ভাবে রেডিওর অনুমতি নিয়ে প্রাইভেট চ্যানেল চালু করছে। শুনেছি আমাদের দেশে শতাধিক কমিউনিটি রেডিওর আবেদন আটকা পড়ে আছে। কিন্তু নীতিমালা ছাড়া অনুমোদন দেয়া হলে তাদের হাল কি হতে পারে তা অনুমান করতে বিশেষঞ্জ হতে হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


