somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইত্তেফাকে প্রকাশিত খবর:
প্রেমের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
ওই টাকায় ভূরিভোজের সিদ্ধান্ত

রায়গঞ্জের পল্লীতে প্রেমের দায়ে প্রেমিক- প্রেমিকাকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ে সময় বেধে দেয়া হয়েছে ৭ দিন। ওই টাকা দিয়ে ভূরিভোজের আয়োজন করা হবে বলে জানা গেছে। এদিকে টাকা যোগাড় করতে গ্রাম্য সালিসে অভিযুক্ত নিম্নবিত্ত দুই পরিবারের লোকজন স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করতে এখন দ্বারে দ্বারে ধরনা দিচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চাঁদপুর গ্রামের ১৬ বছরের এক তরুণীর সঙ্গে প্রতিবেশী নূরুল ইসলামের পুত্র বিবাহিত আব্দুল বাতেনের (৩২) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের দাবিতে গত বুধবার সন্ধ্যায় ওই তরুণী বাতেনের ঘরে গিয়ে আশ্রয় নেয়। পরে গ্রাম্য প্রধানগণ উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে বৃহস্পতিবার তাকে নিজ বাড়ীতে পাঠিয়ে দেয়। ঐ দিন সন্ধ্যায় চাঁদপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিষয়টি নিয়ে সালিস বৈঠকে বসে।

গ্রামের মাতব্বর আজাহার আলীর সভাপতিত্বে এ সালিস বৈঠকে উপস্থিত ছিলেন গ্রাম্য প্রধান দেলবার হোসেন, তাহাছের মহুরী, হবিবুর রহমান, আইয়ুব আলীসহ গ্রামের কয়েক’শ মানুষ। বৈঠকে দুই পক্ষের কথা না শুনেই উভয়কে প্রেম করা বা অনৈতিক সম্পর্ক স্থাপন ও গ্রামে অসামাজিক কার্যকলাপের দায়ে দোষী সাব্যস্ত করে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ টাকায় ঘটা করে পুরো গ্রামবাসীকে ভূরিভোজ করানো হবে বলেও সালিস বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

সালিসে অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ীতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ভিকটিম তরুণীর পরিবারের লোকজন সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলার সাহস পায়নি।

এ ব্যাপারে গ্রামের মাতবর দেলবার হোসেন বলেন, দুই পক্ষই জরিমানার টাকা শোধ না করলে আরো বড় শাস্তি দেয়া হবে। অপর মাতবর আইয়ুব আলী বলেন, সালিসের সিদ্ধান্ত অনুযায়ী জরিমানার টাকা দিয়ে পুরো গ্রামের মানুষকে একবেলা জিয়াফত খাওয়ানো হবে। সালিসের সভাপতি আজাহার আলীও অনুরূপ মন্তব্য করেন।

এ ব্যাপারে পাশ্ববর্তী ডি.কে উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, চলমান সমাজ ব্যবস্থায় গ্রাম্য মাতব্বরদের এমন সালিস বৈঠকে তিনি বিস্মিত হয়েছেন। এরাই যদি সব করবেন তবে দেশে আইন-আদালত কি জন্য আছে!

ব্রহ্মগাছা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান এব্যাপারে কিছুই জানেন না বলে জানান। পাশের ধানগড়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, গ্রাম আদালতের যেখানে ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করার ক্ষমতা রয়েছে সেখানে গ্রাম্য মাতব্বররা কিভাবে এত টাকা জরিমানা করেন তা বুঝতে পারলাম না। রায়গঞ্জ থানার ওসি শামসুল হক বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×