তোমায় আজ বেশি মনে পড়ে
১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাল্গুন মাস। ঝিরঝিরে বাতাস। খোলা জানালার পাশে নিরবে দাঁড়িয়ে তুমি। তোমার আলগা চুলগুলো আপনারে নিয়ে খেলছিল। মায়া ভরা চোখ তোমার নিষ্পলক দৃষ্টি দুরে। কি যে ছিল সেদিন তোমার মনে। জানি না। তবে আমার হৃদয়ে ছিল অন্যরকম এক অনুভুতি। তুলেছিল শিহরণ। দুরন্ত আবেগ। তোমাকে নিষ্পলক দৃষ্টিতে ধরে আজো রাত কাটে। ঋতুচক্রে তোমার বসন্ত আসে। হয়তো শ্রাবণ ধারায় শিক্ত করো কারো পাষাণ মন। শরতের কাশ ফুলের মত আলতো ছোঁয়ায় শিহরিত করো। পৌষের কাটা দেয়া শীতে উষ্ম করো। চৈত্রের খরতাপে তুমি শীতল এক গ্লাস জল।
তুমি ধূষর মরুময়ে কারোর ঝর্ণাধারা।
আমি বৈশাখের খা খা রৌদ্রে তৃষ্ণার্ত ক্লান্ত। সবগুলো বসন্ত একে একে বিধায় নিল। দৃষ্টি ঝাপসা হয়ে গেছে।
অনুভুতি প্যারালাইজড। যৌবন জোয়ারে আর বান ডাকে না। হৃদয় গাছটিতে আর একটি মুকুরও অবশিষ্ট নেই। সব ফুল ফুটে ফুটে ঝড়ে গেছে। পাপড়ি গুলো অনাদরেই ক্ষয় হয়ে গেল। গাছটি নিষ্প্রাণ দাঁড়িয়ে আছে। তবু্ও কেন জানিা। তোমাকেই আজ বেশি মনে পরে।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন