somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডনে রহস্য ঘেরা তারেক রহমানঃ????????????????

০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ লন্ডনের সাপ্তাহিক বাংলা পত্রিকা অফিসে বেশ কয়েকজন ভদ্র, বিচক্ষণ এবং জ্ঞানী মানুষের কথা শুনছিলাম। এদের মধ্যে একজন হার্ভাডে লেখা-পড়া করেছেন। পত্রিকার সম্পাদক এমাদ ভাই একজন সুহৃদ মানুষ। সবসময়েই অফিসে যেতে বলেন। নিজের হাতে চা বানিয়ে দেন। আমি তার মধ্যে কখনোই অহংকার দেখিনি। একজন সম্পাদক হিসেবে কখনোই তিনি হাম কি বড়া ভাব দেখিয়েছেন তা বোধহয় কেউ বলবে না। তার মানে এই নয় যে তিনি ব্যক্তিত্বহীন। বিবিসি বাংলার মোয়াজ্জেম ভাই, প্রথম আলোর কন্সালটেন্ট সম্পাদক কামাল ভাই সহ অনেকেই তাকে পছন্দ করেন। সমকালিন ঘটনা প্রবাহ-জ্ঞান একজন সাংবাদিকের যতটুকু থাকা দরকার তা আমার কাছে মনে হয়েছে তার আছে। যাইহোক আরএকজন মানুষের কথা না বললেই নয়। তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক বেলাল ভাই। তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তবে এই দলটিতে একজন নিরঙ্কুশ স্বজ্জন মানুষ থাকতে পারে তিনি তারই উদাহরণ। এটা না বললে সত্যের অপলাপ হবে। একজন ভালো মনের হামদরদি মানুষ। কথা শুনছিলাম আর ইন্টারনেটে নিউইয়র্ক টাইমসে চোখ বুলিয়ে যাচ্ছি। হঠাৎ প্রথম আলোর লন্ডন প্রতিনিধি ছোট ভাই পারভেজের প্রস্তাবে অন্য একটি জায়গায় ডিনার করতে গেলাম। সেখান থেকে ফিরে এসে নতুন কয়েকজনকে দেখতে পেলাম। একজন হলেন সাংবাদিক সালেহ শিবলি। নজরুল ইসলাম বাসন (অবশ্য তিনি আগেই ছিলেন) সহ আরো কয়েকজন। পূর্বের দু'জন প্রস্থান করেছেন। তবে প্রসঙ্গ পুরোটাই নতুন। বোধকরি মি. শিবলির আগমনে পূর্ব লন্ডনের ৫২ গলি ৫৩ বাজারের হরহামেসা মুখরোচক রস-বিরসের গোলক-চক্কর পুঁতিবাষ্পের বুদবুদানি। প্রসঙ্গ মি. তারেক রহমানের কাণ্ড-কীর্তি। মি. বাসন হাছায়-মিছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়ার কাল উদ্বৃত করছেন।
তবে লক্ষ্যণীয় বিষয়ে ছিলো- উপস্থিত জ্ঞানী-গুণী সকলেই একমত যে বর্তমানে বিএনপি ভুল রাজনীতি করছে। দলের নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্তে দলকে পরিচালিত করতে পারছেনা। কিন্তু শিবলি সাহেব কিছুতেই তা মানতে রাজি নয়।
উপস্থিত সকলেই একমত যে বিএনপি'র কমিটির লোকজন সঠিক নয়। অথর্ব-অযোগ্য। লোভীও বটে। দেশে চরমভাবে গণতান্ত্রিক সঙ্কট চলছে। সুশাসনের অভাব। দুর্ণীতি-লুটতরাজ, অনিরাপত্তা, নৃশংসতা সকল মাত্রা ছাড়িয়েছে। রেকর্ড ভঙ্গ করেছে। মানুষের ভোগান্তি এখন নীল চাষীদের মতই। এখন দরকার নীল বিদ্রোহ। ব্যবসায়ী কুলের মাঝেও হাহাকার। ২০১৩ সাল পর্যন্ত তারা বলছে- আমারা এখন জমা ভেঙ্গে খাচ্ছি। ব্যবসা নাই। মাত্র গুটিকয়েকের হাতে ব্যবসা-বাণিজ্য বন্দি। তারা সকলেই সরকারের পালিতা দাস। গোলাম। রক্ষীতাও বটে। এদের সংখ্যা ২০-৩০ ভাগ্ বাকিরা দাদন দিয়ে চলছে। বর্তমানে দাদন দাতারা জোত-জমা খরচ করছে। আগামীতে তাদের ছেলে-মেয়ে বউ বেচে খেতে হবে। দস্তুর মত সামাজিক নৈরাজ্য। এতদ সত্তেও বিরোধী দল কলকি টানছে। এনিয়ে সকলের মধ্যে রহস্য ঘেরা ????????????।



সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জন্মগ্রহণ কি আজন্ম পাপ?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬



রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?

বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

×