somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমাদ ফিরোজ
মূল আইডি মহামান্য এডমিন কর্তৃক অঘোষিত ব্যান করে রাখায় এটা আমার ২নং ব্যাকআপ আইডি!! nমূল আইডির লিংক www.somewhereinblog.net/blog/AhmedFiroj

১৫ই আগস্ট ইসলামী শিক্ষা দিবস

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ১৫ই আগস্ট।
ইসলামী শিক্ষা দিবস।
১৯৬৯ সালের আজকের এই দিনে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়ে বাম রাম ধর্মনিরপেক্ষতা বাদী ও সমাজতন্ত্রী সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের মেধাবী ছাত্রনেতা আব্দুল মালেক।
সেই থেকেই এই দিনটিকে ইসলামী শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

যেভাবে শহীদ হন আব্দুল মালেক: স্বাধীনতা পূর্ব তৎকালিন পূর্ব পাকিস্তানে সর্বশেষ শিক্ষা কমিশন গঠন করা হয় ১৯৬৯ সালে । এতে শিক্ষা ব্যবস্থার আদর্শিক ভিত্তি কি হবে, তা নিয়ে জনমত জরিপের আয়োজন করা হয় । এর অংশ হিসেবে সরকারের পক্ষ থেকে ১৯৬৯ সালের ১২ আগষ্ট টি.এস.সি তে আয়োজন করা হয় একটি আলোচনা সভার । এই আলোচনা সভায় বামপন্থীদের বিরোধীতামুলক বক্তব্যের মধ্যে শহীদ আব্দুল মালেক মাত্র ৫ মিনিট বক্তব্য রাখার সুযোগ পান ।

অসাধারন মেধাবী বাগ্মী আব্দুল মালেকের সেই ৫ মিনিটের যৌক্তিক বক্তব্যে সভার মোটিভ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায় । উপস্থিত শ্রোতারা আব্দুল মালেকের বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করে । আব্দুল মালেকের ত্বত্ত্ব ও যুক্তিপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য ক্ষিপ্ত করে দেয় ইতোপূর্বে বক্তব্য রাখা ইসলাম বিরোধী বক্তাদের ।

এই ঘটনার প্রেক্ষিতে যুক্তি ও বাস্তবতার লড়াইয়ে পরাজিত বাম ও ধর্মনিরপেক্ষ গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন গংদের নেতৃত্বে আক্রমন চালায় ছাত্রদের ওপর । সকল সংগীকে নিরাপদে বিদায় দিয়ে শহীদ আব্দুল মালেক সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাবার পথে লোহার রড-হকিষ্টিক নিয়ে তার ওপর ঝাপিয়ে পড়ে পিশাচ বাহিনী ধর্মনিরপেক্ষ ও বাম সন্ত্রাসীরা ।


হায়েনাদের উপর্যুপুরি হামলায় রক্তাক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা ছাত্র আব্দুল মালেক । অবশেষে তিনদিন পর ১৫ আগষ্টে শাহাদাতের অমীয় সুধা পান করেন তিনি।

শহীদ আব্দুল মালেক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন এক নজরে শহীদ আবদুল মালেক এবং ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রপথিক শহীদ আব্দুল মালেক

আজ শহীদ আব্দুল মালেকের ৪৬তম মৃত্যুবার্ষিকী।

এই মহান ব্যাক্তির মৃত্যুবার্ষিকী ও ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে এদেশের মেধাবী ছাত্রদের সর্ববৃহৎ দুর্জয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঘোষনা করেছে বেশ কিছু কর্মসূচীর। তারমধ্যে রয়েছে-
১.কুরআন খানি ও দোয়া
২. আলোচনা সভা
৩. শিক্ষা উপকরণ বিতরণ
৪. রচনা প্রতিযোগিতা (ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা, ইসলামী শিক্ষার রূপরেখা)
৫. কুইজ প্রতিযোগিতা
৬.দেয়ালিকা প্রকাশ
৭. শিক্ষা বৃত্তি প্রদান

ইসলামী শিক্ষাদিবসের এই দিনে আমরা জাতীয়ভাবে এমন একটি শিক্ষাব্যবস্থা প্রণয়নের আহ্বান জানাই, যেই শিক্ষা ব্যবস্থা একটি নৈতিকতা সম্পন্ন, আদর্শ জাতি উপহার দিতে সক্ষম হবে। আমাদের আহ্বানকৃত শিক্ষাব্যবস্থার রুপরেখা সম্পর্কে বিস্তারিত জানতে শিক্ষাব্যবস্থার ইসলামী রুপরেখা

অবশেষে আল্লাহর দরবারে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রাণপুরুষ শহীদ আব্দুল মালেককে শহীদ হিসেবে কবুল ও তাকে বেহেস্তের সর্বোচ্চ মর্জাদা কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×