somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র্যাগিং

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

র্যাগিং নিয়ে ইদানীং বেশ তুলকালাম
চলছে কিছু সোসাল মিডিয়া ও নিউজ
পোর্টালে।আমাদের সোসাইটিতে বৈধ
অপরাধের অন্যতম একটি র্যাগিং।
.
.
র্যাগিং সিনিয়র-জুনিয়রদের পরিচিত
হবার একটি মাধ্যম। এটিকে অনেকেই
অপরাধ মনে করা তো দূরের কথা একটি
অন্যতম বৈধ ও কল্যাণকর সিস্টেম হিসেবেই
ধরে নেয়। যার ধরুন বিশ্ববিদ্যালয়ের
জুনিয়ররা সিনিয়রদের খুব সহজেই চিনতে,
জানতে এবং শ্রদ্ধা করতে শেখে।
.
.
কিন্তু আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
র্যাগিং হয়ে দাঁড়িয়েছে অনেক
অপ্রীতিকর ঘঠনার একটি জ্বলন্ত কারণ।কিছু
অসাধু, বিবেকহীন অপরাধী
সন্ত্রাসীগোষ্ঠী র্য্যগিংকে
বিভিন্নভাবে অপরাধে কাজে লাগাচ্ছে।
জুনিয়রদের নির্যাতনের পর সেটিকে
র্য্যাগিং হিসেবে চালিয়ে দিয়ে পার
পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
.
.
গত বৃহস্পতিবার এরকমই একটি ন্যাক্কারজনক
ঘঠনা দেখা গেল শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
সিনিয়র পাঁচ ছেলে
জুনিয়র এক মেয়ে শিক্ষার্থীর ওপর
র্যাগিংয়ের নামে যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে ।শুধু
তাই নয় এঘটনায়
বাধা দেয়ায় সিনিয়র শিক্ষার্থীদের ওপর তারা
হামলা করে।যৌন নিপীড়নের স্বীকার
মেয়েটা এক সময়ে ক্যাফেটেরিয়ায়
অজ্ঞান হয়ে পড়লে
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে
প্রাথমিক চিকিৎসার পর বাসায় পৌছে
দেয় কিছু শিক্ষার্থীরা।লজ্জায় মুখ
দেখাতে না পেরে এখন ক্যাম্পাসে আসা
বন্ধ করে দিয়েছে সে।শুধু ঐ মেয়েকে নয়
তার সহপাঠী কয়েকটি ছেলেকেও কচ্ছপের
মত মাটিতে বসিয়ে নির্যাতিত হতে দেখা গেল।
.
.
ওভাবে র্য্যগিংয়ের নামে প্রতিনিয়ত
ঘঠে যাচ্ছে
জুনিয়রদের নির্যাতন।এমনকি শারীরিক,
মানষিক ও যৌন নির্যাতন সহ্য করতে না
পেরে অনেকেই পড়াশোনা পর্যন্ত ছাড়তে
বাধ্য হয়।
.
.
বছর দুয়েক আগে চবিতে ভর্তি পরীক্ষার
সময়ে দেখলাম র্য্যগিংয়ের স্বীকার একজন
পরীক্ষার্থী ছেলেকে জাঙ্গিয়া পরে পুরো
শীতের রাতে দাঁড়িয়ে থাকতে ।জাবিতে
ভর্তি পরীক্ষায় সিনিয়র এক আপু পাবলিক
প্লেসে একজন পরীক্ষার্থীকে কান ধরে
উঠবস করাচ্ছে ।
.
.
বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস মুক্তবুদ্ধি চর্চার অবারিত
ক্ষেত্র। জীবন এখানে এসে পাখা মেলতে
শুরু করে। ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক, আড্ডা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের
মধ্য দিয়ে মানসিকতার প্রসার ঘটে।
বিকাশ ঘটে নেতৃত্বের। প্রগতিশীল
চেতনায় উদ্বুদ্ধ হয় বিশ্ববিদ্যালয়ের
হাজারো স্বপ্ন সারথি।শিখতে শুরু করি
সভ্যতা, অন্যায়ের বিরুদ্ধাচরণ, ন্যায়ের
পক্ষপাতগ্রহণ।
.
অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া
সত্তেও আমরা একটি অসভ্যতা ও বর্বরতাকে
বৈধতা দিচ্ছি। নির্যাতনকে র্যাগিং
হিসেবে চালিয়ে দিচ্ছি।
.
পরিচয় পর্বের জন্যে আছে ওরিয়েন্টেশন।
একজন ছাত্রীর মোবাইল
কেড়ে নেয়া। এসএমএস চেক করা।
আপত্তিকর কথা বলা। বিশেষ একটি গোপন
বিষয় চেক করার ইচ্ছা পোষণ করা। ডেকে
নিয়ে বারবার হয়রানি করা, এটি কোনো
সভ্যতা হতে পারে না।
.
.
অতএব এখনই প্রয়োজন ওদের বিষধাত ভেঙ্গে
দেয়া। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের মানবতাবাধে ও সভ্যতার
লালনে র্য্যাগিং এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে
হবে।এক একটি ডিপার্টমেন্ট করে প্রতিটি
বিশ্ববিদ্যালয়কে র্য্যাগিং মুক্ত
বিশ্ববিদ্যালয় ঘোষণায় এগিয়ে আসতে
হবে। তবেই হয়ত তার মত আর
কোনো বোনকে যৌন নির্যাতনের স্বীকার
হতে হবে না।ছাড়তে হবে না হাজারো
স্বৃতি বিজড়িত প্রীয় ক্যাম্পাস।

সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

×