somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে জনগণের প্রত্যাশা

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকী। আগামী ৩০ তারিখই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। রাস্তা-ঘাট, হাঁটবাজার, চায়ের স্টল থেকে শুরু করে সবখানেই নির্বাচনী হাওয়া বিরাজমান। এই নির্বাচন এ দেশের মানুষের ভাগ্যে কতটা পরিবর্তন এনে দিতে পারে তা কে জানে। ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ.স.ম আব্দুর রবরা যেখানে এ দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় সেখানে কি বা বলার থাকে।
.
৩০ লক্ষ শহীদ আর দুই লক্ষ মা বোনের রক্তের ওপর দিয়ে ভেসে আসা এ দেশে ধীরে ধীরে মানুষের অধিকার কেড়ে নিয়েছে রাজনীতিকরা। স্বাধীনতাকামী মানুষগুলো কি এরকম ক্ষমতায় যাওয়ার কামড়া-কামড়ি লড়াইয়ের একটি দেশ চেয়েছিল।
এই ঘুম-হত্যা-আর রাহাজানির রাজনীতি শিখে এ দেশের ভবিষ্যৎ তারুণ্যশক্তি কেমন বাংলাদেশ চালাবে তা নিয়েও সন্দিহান।
.
তবে আশার কথা এগুলোর মধ্য দিয়েও এ দেশটা এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি ধীরে ধীরে। গত দশ বছরে আওয়ামীলীগ যে উন্নয়নের প্রচেষ্টা করেছে তা বেশ প্রশংসনীয়। জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান ও অবকাঠামোগত উন্নয়নের এই প্রচেষ্টা অব্যাহত নয় আরো বাড়ানো গেলে আমাদের সোনার বাংলা একদিন উন্নত বিশ্বের আদলে সোনায় পরিণত হবে ইনশাআল্লাহ। যে সরকারই ক্ষমতায় যাক না কেন তারা যেন বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে।
.
কিন্তু এই উন্নয়নের রাজ্যে জনগণ কেমন আছে, এবং জনগণ কেমন সুফল পাচ্ছে তা বলতে গেলে এ কথা নি:সন্দেহে বলা যেতে পারে যে, জনগণ মোটেও সুখে নেই। উচ্চভিত্তরা আরো উচ্চভিত্ত হয়ে সম্পদের পাহাড় গড়ছে, নিম্নভিত্তরা হচ্ছে আরো নিম্নতর।
বাড়ছে বেকারত্বের অভিশাপ। অযোগ্য দলীয় নেতাকর্মীরা পাচ্ছে বড় বড় পদ, মেধাবী শিক্ষিত তরুণরা হচ্ছে বেকার। লুটেপুটে খাচ্ছে সরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো । বাড়ছে দিনের পর দিন বিদেশি লোনের অংক । পদ্ধা শেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পে চুক্তির মধ্য দিয়ে সহযোগিতার আদলে ভারতসহ বিদেশীরা প্রতি বছর হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোঠি টাকা।


গত দশ বছরে আওয়ামীলীগ যা করেছে এবং এখনো যে পথে এগুচ্ছে তা একটি সৈরাচারি মনোভাবাপন্নেরই লক্ষণ। ক্ষমতাশীনরা এই মুহূর্তে ধীরে ধীরে সুস্থ্য ও গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত হয়ে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে । নানান সৈরাচারি কর্মকান্ডের মধ্য দিয়ে এ দেশের বিভিন্ন গোষ্ঠীর কাছে একটি জালিম অত্যাচারী শাসক হিসেবে আখ্যায়িত হচ্ছে। শাপলা চত্ত্বরের আলেম উলামার ওপর নিষ্টুর আক্রমণ করে এ দেশের ধর্মপ্রাণ মানুষের চোখে বেদনার অশ্রু ঝরিয়েছিল। কোটাবিরুধী আন্দোলন কারীদের ওপর অকথ্য নির্যাতন আমাদের তরুণ সমাজকে হতাশ করেছে । নিরাপদ সড়কচাই আন্দোলনের কোমলমতি কিশোরদের ওপর পুলিশি নির্যাতন ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের ইমেজ নষ্ট করে দিয়েছে। সর্বশেষ জনগণ একটি সুষ্টু নির্বাচনের প্রত্যাশা করলে নির্বাচন নিয়ে প্রাথমিক কাজগুলো খানিকটা আশা জাগালেও নির্বাচন ঘনিয়ে আসতে না আসতেই এখন বিরোধী মতের নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন, গ্রেফতার ও নির্বাচনি প্রচারণায় বাধা দেয়া শুরু হচ্ছে তা একটি সুষ্টু নির্বাচন অনুষ্ঠিত করার প্রয়াস নয় বলে লক্ষ্য করা যায়।
.
.
ড. কামাল হোসেন, আ.স.ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মত মুক্তিযুদ্ধের সংগঠকরা দেশের এই ভ্রান্তিকালে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় যে এগিয়ে এসেছেন তা এ দেশের মানুষের কাছে আশা জাগানিয়া।
.
আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়ে জনগণের বিজয় হোক। এই প্রত্যাশা আমাদের।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

শিশুতোষ কবিতাঃ মিষ্টি খাবো

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৩৬




"মিষ্টি খাবো, মণ্ডা খাবো"—
বায়না ধরলো খোকা।
"চেঁচাস নে আর, বড্ড জ্বালাস,
তোর যে দাঁতে পোকা!"

খোকা বলে, "কোথায় পোকা?
দেখি না তো চোখে!
মাঝে মাঝে ব্যথা তবে
ওঠে থেকে... ...বাকিটুকু পড়ুন

আসুন দেখে আসি, রাজাকার, লালবদর,ছাত্রদল ও শিবিরের উত্তরাধিকারীরা পাকিস্তানে কেমন আছে‼️

লিখেছেন ক্লোন রাফা, ১৪ ই জুলাই, ২০২৬ সকাল ৮:০১



কেমন আছে পাকিস্তানে বসবাসরত ৪০ লক্ষ বাঙালী?

১৯৭২ সালে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে দাড়িয়ে পাকিস্তানি সেনাবাহিনী বিচার করার হুঙ্কার দিলেন। পাকিস্তানে বসে তখন খুনি জুলফিকার আলী... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

×