কিছু কথা,কিছু অনুভূতি
স্বপ্ন রঙীন হলো;
স্বপ্নগুলো রাঙিয়ে
হৃদয় ছুঁয়ে গেল।
হিমেল বিকেলে শীতল হাওয়ার চাদরে তার আগমনে,
হারানো স্বপ্ন খুঁজে পেলাম দেখে তাকে প্রথমবারে।
শ্রেষ্ঠ স্বপ্ন,প্রথম সে তুমি
প্রথম দেখায় প্রথম অনুভূতি;
প্রথম কাছে আসা,প্রথম ভালবাসা
প্রথম সে তুমি,প্রথম প্রেমে আমি।
শুনেছি বসন্তের কোন বিকেলে,
হয়ত বর্ষনের কোন প্রহরে;
প্রেম চলে আসে।
তবে এইকোন অবাক চাওয়া,
নিজ মনে লেখা রূপকথা;
পেলাম তার দেখা এই রিক্ত বিকেলে,
ধূসর এই সময়ে সে আছে উজ্জ্বল হয়ে;
আমার হৃদয় রাঙিয়ে হারিয়ে।
হিমেল বিকেলে শীতল হাওয়ার চাদরে তার আগমনে,
হারানো স্বপ্ন খুঁজে পেলাম দেখে তাকে প্রথমবারে।
শ্রেষ্ঠ স্বপ্ন,প্রথম সে তুমি
প্রথম দেখায় প্রথম অনুভূতি;
প্রথম কাছে আসা,প্রথম ভালবাসা
প্রথম সে তুমি,প্রথম প্রেমে আমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



