somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় আন্তর্জাতিক ট্রফিলেস একজন ফুটবল লেজেন্ড!

২৯ শে জুন, ২০১৬ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেসিকে ট্রল করার যোগ্যতা আমার, আপনার বা আমাদের কারোর ই নেই। নিঃসন্দেহে এ সময়ের একজন গ্রেট ফুটবলার লিও ।

ক্লাব ফুটবলের প্রায় সব ট্রফিই জিতা হয়ে গেছে মেসির। কিন্তু জাতীয় দলে কেন যেন মেসি বরাবরই নিষ্প্রভ! যদিও আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার নাম এখন লিও মেসি, কিন্তু পুর্বসূরী ম্যারাডোনার মতো একটা বিশ্বকাপ ট্রফি উচিয়ে ধরতে পারলেন না তিনি। পারলেন না কোপা আমেরিকা বা কনফেডারেশন কাপের শিরোপা জয় করতেও।জাতীয় ক্যারিয়ারের ঝুলিতে আছে মাত্র একটি অলিম্পিক গোল্ড মেডেল!
জাতীয় দলে অভিষেক ২০০৫ সালে হাংগেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। জাতীয় দলে অভিষেক হওয়ার আগে মেসি ছিলো এক বিস্ময় বালকের নাম। সেই বিস্ময় বালকই অভিষেক ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডের মাথায় দেখলেন লাল কার্ড! মুহুর্তটি মেসি ফ্যানদের জন্যে ছিলো মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো।

আজ জাতীয় দলে অবসরের ঘোষনা দিলেন লিও মেসি। যদি অবসর ভেঙ্গে আবার না ফিরেন তাহলে আর দেখা যাবেনা তাকে। দীর্ঘ জাতীয় ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছিলেন লিও মেসি। টানা ৩ টুর্নামেন্টের ফাইনালে পৌছে দিয়েছিলেন দলকে। কিন্তু বারবার একই হতাশা। তিনবার ঈ খালি হাতে ফিরতে হয়েছে তাকে। এবার শুধু খালি হাতেই ফিরলেন না লিও মেসি, ঘোষনা দিলেন অবসরেরও!

একজন গ্রেট ফুটবলার হয়েও জাতীয় দলের ঝুলিতে কোনো ট্রফি নেই মেসির.. এটা শুনতেও খারাপ লাগে। রাইভাল দলের ফ্যান হিসেবে নয়, একজন ফুটবল ফ্যান হিসেবে বলছি- মেসি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে যা করেছে তা অনেক বেশি কিছু! ফুটবল ইতিহাস ঘেটে দেখুন, এমন অনেক গ্রেট গ্রেট ফুটবলার ছিলেন যারা জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেন নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ড রায়ান গিগস, লাইবেরিয়ার জর্জ উইয়াহ, আয়ারল্যান্ড এর জর্জ বেস্ট, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম, পর্তুগালের লুই ফিগো, ডেনমার্কের পিটার স্ম্যাইকেল, ইউক্রেনের আন্দ্রেয়া শেভাচেঙ্কো..... এরকম শত শত উদাহারন আছে ফুটবলে।

আক্ষেপ একটাই- ৭-৮ জন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার টিমমেট থাকা সত্তেও মেসি ট্রফিলেস পুরো ক্যারিয়ার! বেড লাক লিও। ফুটবল ফ্যানরা চিরদিন তুমাকে ক্লাব লিজেন্ড হিসেবে মনে রাখবে। ট্রফি দেখে নয়, তুমার খেলা দেখে সাপোর্ট করে যাবো।

© আহমদ আতিকুজ্জামান।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ রাত ৩:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×