somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তবে মোড়ানো মাহে রমাদান।

২৮ শে মে, ২০১৭ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতকাল আমরা যখন তারাবি নামাযের প্রস্তুতি নিচ্চি, তখন বিশ্বের বেশ কয়েকটা দেশের মুসলমানরা প্রথম রোজা'র বেশ কয়েক ঘন্টা পার করে দিয়েছেন।

রাতে খুব কাছের একজনের সাথে কথা হচ্চিল। আমেরিকার ভার্জিনিয়ায় থাকে সে। তাদের পাশের ফ্লাটে থাকেন একটি বাংলাদেশি মুসলিম পরিবার। তাদের আলাদা আলাদা জায়গায় কাজ আছে; কাজের তাগিদে বেরিয়ে পড়তে হয় উপবাস নিয়েও। ইফতারি বানানোর সময়টুকুও যেন নেই তাদের। আমার ওই পরিচিত মানুষটি তাদের বাসায় ইফতারি পৌছে দিয়ে এসেছে। তারা হৃষ্টতার হাসি হেসেছেন, এমন দূর পরবাসে অন্যের জন্যে এতটুকুই বা কে করে? আমি শুনে খুশি হলাম।

চিন্তা করলাম আমার দেশের কথা। আমি আজ ইফতারিতে যেখানে ৮-১০ আইটেমের জিনিস খাচ্চি, আমার শহরের অনেক মানুষই সেখানে শুধু পানি দিয়ে ইফতার করছে! কে যেন বলেছিলো, ' শহরের একপাশের মানুষ যেখানে পৈশাচিক আনন্দে মত্ত, অন্যপাশটার মানুষ তখন যুদ্ধ করছে নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখার জন্যে। বরাবরের মতো এই রমযানেও যেসব নির্মম সত্য আমাদের মাঝে ঘটতে চলেছে তা দুচোখ বন্ধ করে ভাবতে থাকি আমি।

পাশের ফ্লাটে গরম পিয়াজু অথবা হালিমের গন্ধ পেয়ে হয়তো কোন এক শিশু তার মাকে জিজ্ঞাস করবে মা আমাদের ইফতার কই ? মায়ের কাছে কোন উত্তর নেই, হয়তো কিছু শুকনো মুড়ি মাখাতে মাখাতে মা বলবেন গরীবের ইফতার আসমানে থাকে বাবা।

হয়তো আপনার ফেলে দেওয়া উত্ছিষ্ট কিছু ইফতার কুড়িয়ে নেওয়ার আশায় দরজার ওপাশে হাত পেতে দাড়িয়ে থাকবে কোন শিশু অথবা মা।

হয়তো গত রমযানে এক টেবিলে খেতে বসা প্রিয় বাবাটি আর কখনো পাশে এসে বসবেনা। মাথা নিচু করে চোখের জ্বল লুকিয়ে আড় চোখে পাশের চেয়ারে তাকিয়ে থাকবে অবুঝ মেয়েটি।

হয়তো এই রমজানে কারো বাসার ইফতার কেনা হবে বাইরে থেকে, প্রিয় মা যে আর নেই, ইফতার বানাবে কে? হয়ত ছেলেটা আনমনে শুনবে, এইত মা বলছে - বাজার থেকে আধা কেজি জিলিপি নিয়ে আয় তো বাবা..

হয়তো অসুস্থ মাকে যন্ত্রনায় কাতরাতে দেখে অসহায় হাতে ইফতার তুলে নিবে কোন হতভাগা ছেলে।

এই রমজানে খুলে দেওয়া হয় বেহেস্তের দ্বার। মুক্তি পায় দোযখি রা । আমরা কি এইটুকু পারবনা ইফতার মুখে দেওয়ার আগে একবার নিজের প্রতিবেশীর খোজটা নিতে ?

নিজের ইফতার টুকু অসহায়ের মুখে তুলে দিয়ে, দিন শেষে ইবাদতে বসে আয়নায় নয় দুহাতের তালুতে তাকিয়ে নিজেকে দেখতে পেয়ে যে অনুভুতিটা আপনি পাবেন তা কোনোদিন আপনার অনুভবেও ছিল না।।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৭ রাত ৮:৫১
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×