somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারের সাইকেল, খুচরো ডলার কিংবা ৬০ বিলিয়নের সাম্রাজ্যে!

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অদূর ভবিষ্যতে স্টার্টাপ কিংবা একদম নতুন কনসেপ্ট নিয়ে ব্যবসা করতে আসার পরিকল্পনা যাদের রয়েছে, তাদের আমি একটি গল্প বলতে চাই।

গল্পটা দুই কিশোরের। ওয়াশিংটন স্টেটের সিয়াটলের মনোরম পরিবেশে যাদের বেড়ে উঠা। জিম এবং জর্জ ক্যাসি নামের ওই দুই কিশোরের মন- মন্দিরে তখনো 'কিছু একটা করে ফেলার প্রাণবন্ত চিন্তাভাবনা' আসার কথা না। হাইস্কুলের চৌকাঠ-ই তো এখনো মাড়ালো হলো না; কিশোরেরা দিগন্ত বিস্তৃত সিয়াটলের লেক ধরে বাইসাইকেল চালাতে চালাতে ভাবে।

মৃদু বাতাস বইছিলো আর তাতে জর্জের সোনালী মসৃণ চুলগুলো যেন আকাশ ছুঁইতে চাচ্ছিলো। হঠ্যাৎ স্মিত ব্রেক করে পিছনে বসে থাকা জেমস'কে যা বললো জর্জ, তার জন্য সে প্রস্তুত ছিলো না।

১৯০৭ সালের কথা।
সেদিন বাইসাইকেল ঘুরিয়ে বাসায় ফিরে আসলো কিশোরদ্বয়। জর্জ তার পরিকল্পনার কথা জানালো জেমসকে। বললো, 'আমরা একটা কাজ করতে পারি। দুজন মিলে মানুষের বাসায় বাসায় গিয়ে পার্শ্বেল ডেলিভারি দিতে পারি।' গ্যারেজের পরিত্যাক্ত এক টায়ারে বসে থাকা জেমস হেসে উঠলো! মাথা খারাপ তোমার? বলে উঠলো, আমাদেরকে কে-ই বা ডেলিভারি পৌঁছে দেয়ার কাজ দিবে? তাছাড়া আমাদের তো নিজেদের সাইকেলটুক পর্যন্ত নেই।' থামলো জেমস। জর্জ তৎক্ষণাৎ হাত ঝাঁকিয়ে বলতে লাগলো- সাইকেলের ব্যবস্থা হয়ে যাবে; চলো নতুন কিছু শুরু করা যাক। একদিন আমাদের কোম্পানির নিজস্ব পরিবহণ ব্যবস্থাও থাকবে, তুমি দেখে নিও।

সে থেকেই শুরু। এক বন্ধুর কাছ থেকে ধার করে আনা হলো বাইসাইকেল। কিছু জমানো খুচরো ডলার মিলে দেখা গেলো তা মোটামুটি শয়ের কোটায় পৌঁছে গেছে। ১১৩ বছর আগের কথা; জেমস আর জর্জের সেদিনের এক যুগান্তকারী সিদ্ধান্তে জন্ম নিলো বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পার্শ্বেল ডেলিভারি কোম্পানি- ইউপিএস বা ইউনাইটেড পার্শ্বেল সার্ভিস।

ধার করে আনা সাইকেল দিয়ে ডেলিভারি শুরু করা জেমস আর জর্জের সে অদ্ভুত কোম্পানির বর্তমান বাজার মূল্যে ৬০ বিলিয়ন ইউএস ডলার। আর তারা যে গ্রুপের আন্ডারে চলছে, ২০২১ সালের হিসেবে তাদের মোট সম্পদের পরিমান ৫.৬ ট্রিলিয়ন ডলার।

গল্পটি বলার একটা উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে- স্টার্টাপ শুরুর সময় মোটামুটি বড় অংকের একটা জনগোষ্ঠী ইনভেস্টমেন্ট নিয়ে ভাবেন। যেহেতু নতুন ব্যবসা- সেহেতু এখানে বহুধর্মী রিস্ক থাকেই। পাশাপাশি একদম নতুন যারা শুরু করে তাদের মধ্যে সবচেয়ে বড় যে প্রবণতা দেখা যায়, তা হলো চিন্তাভাবনার সংকীর্ণতা। এখানেই এক্সপার্টদের কথা বলা যাক; তারা বলেন- ক্ষুদ্র ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ক্ষুদ্র করেই ভাবে।

জেমস- জর্জের ভাবনা ছিলো সুদূরপ্রসারী। তারা শুরু করেছিলেন একদম ছোট থেকে; তবে তারা নিজস্ব পরিবহনেই আজ সীমাবদ্ধ থাকেন নি; বরং বিশ্বের বর্ডারে বর্ডারে পৌঁছে গেছে তাদের নিজস্ব ব্রান্ড, নিজস্ব পতাকা।

ইউপিএস এর নেটওয়ার্কিং আজ বিশ্বের কাছে এক রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। যারা এখনো কিছু একটা করবেন ভাবছেন, লেগে পড়ুন- আর শেষপর্যন্ত লেগেই থাকুন। একদিন আপনার অবস্থান জেমস জর্জের থেকেও বেশি দৃঢ় হতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:২০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×