মানুষরুপী জানোয়ার
২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল টেলিভিশন এ ভারতের এক চ্যানেল এ সত্য ঘটনা অনুসারে ক্রাইম বিষয়ক এক অনুষ্ঠান দেখছিলাম।অনুষ্ঠান এ দেখাচ্ছিল রাস্তার ধারে এক মেয়ের লাশ পাওয়া যায়।লাশের পাশে মেয়েটির ইস্কুটি টি পাওয়া যায়।প্রথমে দেখে মনে হচ্ছিল এটি একটি দুর্ঘটনা।কিন্তু পরে দেখা গেল মেয়েটির মাথার পেছনে ছাড়া আর কোথাও আঘাত লাগেনি।মাথা ছাড়া তার গায়ে কোথাও একটু কাটার চিহ্ন নেই।পুলিশের তাতে সন্দেহ হয় এবং তারা তদন্ত শুরু করে।অনেক তদন্ত করে পুলিশ খুনিকে খুজে বের করে।যখন খুনির পরিচয় পেলাম আমি খুবই অবাক হলাম।খুনি ছিল তিনজন।তারা হল মেয়ের বাবা-মা এবং বাবার বন্ধু।তারা মেয়েটিকে খুন করে কারন মেয়েটি তার থেকে নিচু জাতের এক ছেলেকে ভালবাসতো,ছেলেটিকে বিয়ে করতে চেয়েছিল।এজন্য মা-বাবা তাদের একমাত্র সন্তান কে খুন করে।সব থেকে অবাক লাগল মেয়েটিকে খুন করার জন্য বাবা মার মনে কোন অনুশোচনা নেই।তাদের চোখে এক ফোটা পানি ছিল না।বরং তারা তাদের বংশের সম্মান বাঁচাতে পেরেছে এটা ভেবে তারা অনেক গর্বিত ছিল।
ঘটনাটা দেখে খুব অবাক লাগল।মানুষ কতটা নিচে নেমে গেছে।বিবেক জিনিসটা মানুষের ভিতর থেকে হারিয়ে গেছে।এখন নিজের পরিবারের কাছেও মানুষ নিরাপদ এ নেই।বাবা মেয়েকে ধর্ষণ করছে,ছেলে বাবাকে খুন করছে,বাবা-মা সন্তান কে হত্যা করছে।আর কত নিচে নামবে এরা,আর কত............।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌত্রিশ সেকেন্ডদামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।...
...বাকিটুকু পড়ুন
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা...
...বাকিটুকু পড়ুন