somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের ধৃষ্টতার জবাব দিবে কি বাংলাদেশ?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার পর পাকিস্তানের নিন্দার প্রতিবাদে বাংলাদেশের দেয়া চিঠিও প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার এবং সোমবার(৩০/১১/১৫) ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই-কমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তান সরকারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘পাকিস্তান সরকার যুদ্ধাপরাধ নিয়ে বাংলাদেশ সরকারের এই ভিত্তিহীন এবং অযৌক্তিক কর্মকাণ্ডকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। যুদ্ধাপরাধের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

অতি সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে আলি আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করায় কয়েকদিন আগে পাকিস্তান তীব্র আপত্তি জানায় এবং পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শিরেন মোজারি এমনকি বাংলাদেশে অবস্থিত পাকিস্তানী অ্যাম্বাসেডরকে প্রতিবাদস্বরূপ পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন।

গত ২২ নভেম্বর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলি আহসান মুজাহিদের ফাঁসি কার্যকর করায় পাকিস্তানের তরফ থেকে ক্ষোভ এবং নিন্দা জানানো হয়।

পাকিস্তান বিবৃতি দিয়ে বলেছে, ‘বাংলাদেশ যে বিভিন্ন অছিলায় পাকিস্তানকে দোষারোপ এবং অপমান করছে সেটা পরিতাপজনক কারণ আমরা বরাবরই চেয়েছি একটা ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক বজায় রাখার। পাকিস্তান সবসময় মনে করে দুই দেশের মানুষই এ ধরণের একটা শক্তিশালী বন্ধুত্তের সম্পর্ক চায় কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকারের সেটা নিয়ে কোনো শ্রদ্ধাবোধ নেই।’

............................................................

মন্তব্য করার কিছু নেই। আমি শুধু একটাই আশা করবো বাংলাদেশ সরকারের শ্রদ্ধাবোধ এবং শুভবুদ্ধির উদয় হোক। আর পাকিস্তান বলেছে বাংলাদেশের ফাঁসি দেয়া নেতাদের বিরুদ্ধে যেই যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, সেটা ভিত্তিহীন, অযৌক্তিক, সম্পূর্ন মিথ্যা এবং বানোয়াট। এখন বাংলাদেশ সরকারের উচিত হবে পাকিস্তানের এই মন্তব্যকে সুস্পষ্ঠভাবে মিথ্যা প্রমাণ করে তাদেরকে মিথ্যাবাদী প্রমান করা এবং ধিক্কার জানানো।

পারবে কি সরকার যুদ্ধাপরাধের অভিযোগগুলো সুস্পষ্টভাবে সত্য প্রমান করতে? যেখানে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চাওয়া বেশ কয়েকজন পাকিস্তানি গণ্যমান্য ব্যাক্তির সাক্ষ্য না শুনেই তাকে ফাঁসি দিয়ে দেয়া হয়েছে!!!! তাই সরকারি ট্রাইব্যুনালের প্রমানে নিশ্চই কাজ হবে না। আন্তর্জাতিকভাবে স্বচ্চ একটি প্রক্রিয়ার মাধ্যমেই এই অভিযোগ প্রমান করতে হবে।

পাকিস্তানকে উচিত জবাব দিতে সরকারের সেই সাহসী পদক্ষেপের অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১১
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×