somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাই যদি বিজিবি প্রধান হতেন....।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একসময় বাংলা রচনা লিখেছিলাম ‘আমি যদি প্রধানমন্ত্রী হতাম’। রচনা লিখতে গিয়ে ভাবতাম, আসলেই যদি প্রধানমন্ত্রী হতে পারতাম।

কিন্তু আজ আমার মনে নিজে কিছু হওয়ার আকাঙ্খা জাগছে না। আজ আমার মনের একমাত্র আকাঙ্খা, আমার ভাই যদি বিজিবি প্রধান হতো।

কি কারনে সেটা পরে বলছি। আগে একটি নিউজ পড়ে নেই।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের ছোট ভাই ‘শীর্ষ সন্ত্রাসী’ তোফায়েল আহমেদ যোসেফের মৃত্যুদণ্ড বাতিল করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রায় ২০ বছর ধরে বন্দী থাকায় এরই মধ্যে কারাদণ্ড ভোগও সম্পন্ন হওয়ায় যোসেফের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

কারাগারে পরিবর্তে যোসেফ দীর্ঘ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে আছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এখান থেকেই তিনি মুক্তি পাবেন বলে জানা গেছে।

১৯৯৬ সালের ৭ মে জোসেফ গুলি করে হত্যা করে মোস্তাফিজুর রহমান মোস্তফা নামে এক ব্যাক্তি। ওই ঘটনার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন যোসেফ ও তার সহযোগী কাবিল সরকার। ২০০৪ সালের ২৫ মে নিম্ন আদালত এই মামলায় যোসেফের মৃত্যুদণ্ডাদেশ দেন। একই সঙ্গে তার ভাই হারিস ও দুই সহযোগি কাবিল এবং আনিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে কারাগারে থাকা আসামীরা জেল আপিল করে। ২০০৭ সালে ওই আপিল ও ডেথরেফারেন্সের শুনানি শেষে নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।

এরপর আপিল বিভাগে আসে মামলটি। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার জোসেফের যাবজ্জীবন এবং অন্য আসামী কাবিল সরকারকে খালাস দেন।

যোসেফ ভাইদের মধ্যে সবার ছোট। তার আরেক ভাই হারিস আহমেদের নামও রয়েছে পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। হারিস বর্তমানে ভারতে পালিয়ে আছেন। তার আরেক ভাই সাঈদ আহমেদ টিপু সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

যোসেফ বড় ভাই মেজর জেনারেল আজিজ আহমদ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক। জোসেফ এক সময় ছাত্রলীগের নেতা পরিচয়ে পুরো মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণ করতেন।

বড় ভাই বিজিবি মহাপরিচালক, তাই দুর্ধর্ষ খুনি শীর্ষ সন্ত্রাসী ছোট ভাইয়ের সাজা মওকুপ!!!

এমন দৃষ্টান্ত সামনে থাকলে কে না চাইবে তার ভাই বিজিবি মহাপরিচালক হোক!! বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সকল আসামীর পরিবারেরও এখন এই একটাই চাওয়া।

আমার ভাই যদি বিজিবি মহাপরিচালক হতেন, আমিও বেছে বেছে কিছু কুলাঙ্গারকে, কিছু দেশদ্রোহীকে খুন করতাম।

খুনের লিষ্টটা না হয় ৫৭ ধারার নিচেই চাপা থাকুক। আপাদত জয় বাংলা বলে আগে বাড়ো......।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×