অখ্যাত কবি
২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অামি বন্দুক-কামানের গুলিতে নিনাদিত বিশ্বের স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই বিদ্রোহের রাঙা মশাল হাতে কাব্যে অাঁকতে পারি না ওয়াটারলুর ছবি।
যদি ফ্যানী ব্রাউনের মতো এক অষ্টাদশী এ বিবাগী মনে তুলে ভালবাসার লহরী,
গুমখুনের রক্ত পিচ্ছিল ময়দান ছেড়ে কাব্যের সমুদ্রে ভাসাবো প্রেমের তরী।
অামি সাহিত্যপাড়ার হাজারো কবিদের অাড়ে স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই অানাড়ী হাতে লিখতে পারি না মহাকবি দান্তের মতো ডিভাইন কমেডি,
যদি সলাজ হেসে অষ্টাদশী এ হৃদয় সায়রে সৃষ্টি করে প্রেমের সজোর প্লাবন,
তাঁর অপরূপ সৌন্দর্যের পাথারে অাঁখি ডুবিয়ে কবিতার ভুবনে নামাবো শ্রাবণ।
অামি জীবনানন্দ-নির্মলেন্দু গুণের শেষ সময়ের স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই কলমের আঁচড়ে কবিতার পাতায় উড়াতে পারি না অক্ষরের প্রজাপতি।
যদি অষ্টাদশীকে ঘিরে প্রেমের কবিতা লিখতে গিয়ে ভুল করে ফেলি ছন্দমিল,
স্বপ্নীল চোখে ভালবাসার তুলিতে হৃদয়ের উঠোনে এঁকে দিব চিবুকের সূক্ষ্ম তিল।
অামি কিটস্-শেক্সপিয়ার-শেলী-ব্রাউনিং পাঠ করা স্বঘোষিত এক অখ্যাত কবি,
তাই প্রণয়িনীহীন জীবনে সাহিত্যকাশে উঠাতে পারি না প্রেমের কবিতার নব রবি,
যদি অ্যানের সুরে অষ্টাদশী গায় 'প্রিয় তুমি পদ্মা নদীর শান্ত স্রোতের হংসবলাকা',
সাহিত্যের অসীম ভুবনে কবিতার অক্ষরে অক্ষরে গড়ে তুলবো প্রেমের অট্টালিকা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন