আজ বিডিআর বিদ্রোহ বিচারের রায়। খবরটা শুনেই মনে পড়ে গেল আমার বস্তির রিকশাঅলাটার কথা, মেঘে মেঘে তো আর কম বেলা হলো না, তাই লোকটার নাম ঠিক মনে করতে পারছি না, রাস্তাই দাঁড়াতেই সামনে এসে বললে, চেরাগী যাবেনতো? আসেন মামা দিয়ে আসি। আমিও উঠে বসলাম। জানতাম আগে বিডিআর-এ চাকরি করে অবসরে এসেছে, ছেলে-মেয়েগুলো এখনো ছোট, তাই সংসার চালাতে রাতে নাইট গার্ডের চাকরি করে, আর সন্ধ্যা চালায় রিকশা। রিকশাতে চেপে দেওয়ানহাট মোড় অতিক্রম করার পর অনেকটা রসিকতার সূরে বললাম, মামা কাজটা ভাল করলো, আপনাদের জোয়ান এতগুলো আর্মি অফিসার মেরেফেলেছে। প্রতিক্রিয়াটা পেলাম সঙ্গে মঙ্গে। আমার দিকে ফিরে তাকাল রক্তচক্ষু দৃষ্টিতে। শরীরে শুরু হয়েছে প্রচন্ড কাঁপন, যেন আমার সাথেই বিদ্রোহ করে বসলো! তারপর প্রচন্ড রাগ-ক্ষোভ মেশানো কণ্ঠে বললে, শুয়োরগুলানরে মারছে আচ্ছা করছে, আমি থাকলে একই কাজ করতাম, ২১বছর চাকরি করে এখন পেটের দায়ে রিকশা চালায়, আর হারামিরা দুই চার বছর চাকরি করলেই ঢাকা চিটাগাং বাড়ি করে, এত টাকা পায় কোয়? ওগো ব্যবহার শুনলে মনে হয় আমরা যেন মানুষ না, কুত্তার মতো ব্যবহার করে। ওরা যেমন সরকারের চাকরি করে জনগনের টাকায় বেতন নেয়, আমরাও তাই। অথচ ওগো আচরণে মনে হয়, আমরা যেন ওগো চাকর। মনে রাগবেন মামা সহ্যের সীমা আছে!ওই রিকশাঅলা এখন আর আমাদের বস্তিতে থাকে না। তবে তার ক্ষোভটা বিবেচনায় না নিয়ে বিডিআর বিদ্রোহের বিচার হবে অর্থহীন ও আরেকটি বিদ্রোহের সম্ভবনাকে জীয়ে রাখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


