মালেশিয়ার বিমান ভূপাতিত করে হত্যা করা হয়েছে ২৯৫জন মানব সন্তানকে। এখন চলছে পালটা পালটি দোষারোপের পালা। ইউক্রেন বলছে এটা রুশ পন্থী বিদ্রোহীদের কাজ, আবার রুশ পন্থী বিদ্রোহীরা বলছে এটা ইউক্রেনের সেনা বাহিনী করেছে। আবার মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন পন্থী মিডিয়া বলছে রুশ গোয়েন্দা সংস্থা এই অমানবিক কাজ সংঘটিত করেছে। এই খবরের বিপরীত খবরও আছে, শোনা যাচ্ছে যেখানে বিমানটি ভূপাতিত করা হয়েছে সেখানে দেখা গেছে ইসরায়েল-এর গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন। গাজার গণ হত্যা থেকে বিশ্ববাসীর নজর ফিরানোর জন্য এবং আঞ্চলিক যুদ্ধ উসকে দেওয়ার জন্য ইসরায়লেই- এই অমানবিক ঘটনা সংঘটিত করেছে। এর মধ্যে যে শঙ্কাটাই সত্য হোক না কেন, সবচেয়ে বড় সত্য হচ্ছে: সাম্রাজ্যবাদের দখল দারিত্বের বলি হলো এই নিরীহ ২৯৫জন মানুষ। এই মৃত্যুতো সাম্রাজ্যবাদের দৃশ্যমান হত্যা। আদপে সাম্রাজ্যবাদের মুনাফার খোরাক হয়ে প্রতিদিন আমরা ধুকে ধুকে মরছি। কখনও কৃষি আধুনিকায়নের নামে, কখনও স্বাস্থ্য খাত বেসরকারি করণের নামে কখনও বা শিক্ষা বাণিজ্য করণের নামে। আবার কখনও সরাসরি যুদ্ধ চাপিয়ে দিয়ে। তাই আজ আমাদের ফিলিস্তিনি জনগণের জন্য কিংবা নিহত বিমান যাত্রীর জন্য শোকের থেকেও বেশি প্রয়োজন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে ধর্ম বর্ণ নিবির্শেষে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলা। সাম্রাজ্যবাদের পতনের মধ্যেই মানব সভ্যতা বাঁচার শর্ত নিহিত।
মালেশিয়ার বিমান ভূপাতিত করা নিয়ে একটি জন গুরুত্বপূর্ণ তথ্য!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।