আজ ২৮শে ফেব্রুয়ারি, মাসের শেষ দিন, সেই সাথে বইমেলারও শেষ দিন। পৃথিবীতে অনেক বইমেলা হয়,তবে ওই বইমেলা থেকে আমাদের বই মেলার স্পষ্টত একটা পার্থক্য আছ, অন্যমেলাগুলোতে আছে শুধুই বানিজ্যিক সম্পক আর আমাদের বইমেলাতে বানিজ্য ছাড়াও আছে চেতনার সম্পক,এটা হচ্ছে একটা ইতিবাচকদিক। তবে সবচেয়ে নেতি বাচক দিকটা হলো, আমাদের দেশের অধিকাংশ প্রকাশকেই হয়েগেছে মৌসুমি প্রকাশক, মেলা আসলেই তাঁরা বই প্রকাশের হুড়হুড়ি শুরু করে, অথচ সারা বছর কোন খবর থাকে না। যার সাথে আবার যুক্ত হয়, মুরগি ধরা ব্যবসা। এই নেতি বাচক দিকটা সুষ্ট হয়েছে অবশ্যই, পাঠক সংকটের কারনে। কোথায় জানি পড়েছিলাম, রবীন্দ্রনাথ তাঁর একটা উপন্যাস সম্পর্কে বলছেন, আমার এই উপন্যাস বড়ই জনপ্রিয় হইয়াছে, ইহা আড়াইশো কপির কম ছাপিলে হইবে না। সেই রবীন্দ্রযুগ পেরিয়ে আজও আমাদের অধিকাংশ বইয়ের প্রথম সংস্করণ প্রকাশিত হয়, সেই আড়াইশো কপি, জাতি হিসেবে সত্যি এটা আমাদের জন্য চরম লজ্জার।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



