somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ধনী রিকশাওয়ালা

২৫ শে জুন, ২০১৩ সকাল ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটা ফেসবুক পড়ে এত ভাল লাগসে যে শেয়ার না দিলে শান্তি পাইতেসিলাম না । মূল পোস্ট যিজি দিসিলেন তিনি নাম দিয়েছিলেন "বৃষ্টিভেজা বিকেল ও একটি ছোট্ট ঘটনা " আমার কাছে মনে হল গল্পের নামটা এমন হইলে বেসি ভাল হয় । গল্পটা শুধু পড়ে গেলে হবেনা , নিজেকে নিয়ে ভাবতে হবে যে আমরা কি করতেসি । একটু ভাবতে হবে

আমার নানার বাসা বাংলা মোটর আর মগবাজার মোড়ের ঠিক মাঝামঝি একটি গলিতে। মাগরিবের নামাজের আগে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। নানুর ওষুধ লাগবে, তাই বের হলাম। ওষুধ কিনে নামাজ পড়ে বাসায় যাব। কিন্তু বের হয়ে আশেপাশে ওষুধের কোন দোকান খুজে পাই না। অনেকখানি হাটতে হল, ভিজেও গেলাম। ফিরে এসে দেখি জামাত শেষ। একা একাই নামাজ পড়ে নিলাম।

আমার লেখার উদ্দেশ্য এর পরের ঘটনাটুকু। নামাজ পড়ে যখন বের হচ্ছি, ছোট্ট মসজিদটি প্রায় খালি হয়ে গিয়েছে। বের হতেই গেটের সামনে একটি রিকশা, সাথে রিকশাওালাও দাঁড়ান। আমাকে দেখেই বলল, বাবা রিকশায় তালা নাই। আমার রিকশাটা দেখবেন? আমি একটু তিন রাকাত নামায পড়তাম! (আঞ্চলিক ভাষায়)

মনের ভেতর লুকায়িত অহঙ্কার এখনি প্রকাশ পেয়ে যেত। এই সামান্য রিকশাওয়ালার কত বড় সাহস! আমাকে বলে কিনা, তার রিকশা পাহাড়া দিতে। ধমক দিয়েই দিতাম হয়তোবা। কিন্তু চেহারার দিকে তাকিয়ে পুরো দমে গেলাম। বৃষ্টিতে সারা শরির, জামা কাপড় সব ভেজা। থুরথুরে বৃদ্ধ একজন মানুষ। রাগ, অহঙ্কার সব মুহূর্তে মিশে গেল।

চাচা ! আপনি যান, নামায পড়ে আসেন। আমি দেখছি।

ধীরে ধীরে অযু করলেন, নামায পড়লেন । তিন রাকাত নামায শেষ করে বললেন, বাবা! আর দুই রাকাত পড়ি ? এমন ভাবে বললেন, আমি অনুমতি দিলেই কেবল পড়বেন। অবাক হয়ে গেলাম, একটা মানুষ এতটা বিনয়ী কিভাবে হয়!

চাচা পড়েন, কোন সমস্যা নাই।

নামায শেষে সংক্ষিপ্ত দোয়া করলেন। বের হয়ে আমার গায়ে একটু হাত বুলিয়ে দিয়ে রিকশা নিয়ে চলে গেলেন।

ছোট্ট একটি ঘটনা, কিন্তু হৃদয়ে দাগ কাটার মত। আমাদের দৈনন্দিন হাত খরচের সমপরিমান টাকা এক সপ্তাহ রিকশা চালিয়েও হয়তো তারা কামাতে পারেন না। বৃদ্ধ বয়সেও রিকশা নিয়ে নামতে হয়। বৃষ্টিতে ভিজতে হয়, রোদে পুড়তে হয়। অথচ এত কষ্টের পরও আল্লাহর পক্ষ থেকে আরোপিত দায়িত্বগুলো তারা যথাযথভাবে পালন করে চলছেন। এনাদের ফেস নাই, ফেইসবুকও নাই। সমাজে তাঁদের কোন মর্যাদাও নাই। কিন্তু হয়ত তারা আল্লাহর কাছে অনেক প্রিয়।

সম্ভবত এদের সম্পর্কেই আল্লাহর রাসুল (স) বলেছেন,
সমাজে এমন কিছু মানুষ রয়েছে, উশখুস্ক চুল, মলিন বস্ত্র পরিহিত। কারো কাছে গেলে মুখ ফিরিয়ে কেউ তাকিয়েও দেখে না। কিন্তু তারা আল্লাহর কাছে এতটা প্রিয়, কোন বিষয়ে কসম করে ফেললে, আল্লাহ তা পূর্ণ করে দেন। ( তিরমিযি )


Collected From
Rizwanul Kabir Sanin

আল্লাহ এঁর কাছে প্রিয় হওয়া সবচেয়ে সহজ কারণ আল্লাহ যা যা বলসেন সেইমত চললেই এটা সম্ভব সেখানে কোন ধনী গরিব এঁর ব্যাপার নাই যে সে পথে চলবে সেই আল্লাহ এঁর অনুগ্রহ পাবে । ,আবার আল্লাহ এঁর কাছে প্রিয় হওয়া খুব কঠিন কারণ আমরা সেইমত চলতে পারিনা , আমাদের খুব অনিহা আমাদের খুব কষ্ট হয় ছোট ছোট ব্যাপার যেমন নামায পড়া রোজা রাখা মিথ্যা না বলা খারাপ কাজ না করা এসব করতে, এটাই আমাদের দুর্ভাগ্য
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ সকাল ১১:২৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×