প্রকৃ্তির কাছে সব কিছুই হার মানে, আমি নিজে ও তার ব্যতিক্রম হতে পারিনি। প্রকৃ্তির
পবিএতার কাছে আমি পরাজিত। এক সময় যা ছিল একদম সতেজ আর রঙিন, এখন সেটা প্রায় বিবর্ণ আর মলিন ।আমার ছোট্ট গাছ গুলো অনেক বদলে গেছে। তারা বড় হয়েছে, ফুল ফোটাচ্ছে, ফল দিচ্ছে। তারা আমাকে কখন কষ্ট দিতে চাই না, আর সেই জন্য তারা আমাকে শুধু দিয়েয় যাচ্ছে। টগর, শ্বেত-কাঞ্চান, দোঁলন-চাপা ফুল গুলো কে দেখলে পবিএ তার রূপ উপলদ্ধি করা যায়। তখন আপন মনে প্রশ্ন জাগে “ এত শুভ্র ও পবিএ মানুষ কোন হতে পারে না ?” আমার বাগানে আর ও আছে কয়েক রকমের গোলাপ, ক্যাকটাস, সিলভিয়া, মাধবী-লতা, সন্ধ্যা-মণি, শিউলী, বকুল, গন্ধরাজ, রঙ্গন আর ও অনেক গাছ।
ভালবেসে আমি ওদের কে লালন করতাম। বাস্তবতার কারনে আমি এখন থাকি তাদের থেকে বহু দূরে। আমার “জননী” এখন তাদের কে লালন করে চলছে আমার আর এক
সত্তা হিসেবে। আর তাদের কে লালন করছে নিজের মত করে । ভালবাসার যে কত রূপ তা দেখতে পাচ্ছি প্রতি নিয়ত । আর বার বার-ই হেরে যাচ্ছি সেই ভালবাসার কাছে । সেই ভালবাসার হতে পারে আমার আপনজনের, হতে পারে আমার এক টুকরো পৃথিবীর আবার হতে-ই পারে অন্য কোন পৃথিবীর………।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




