ঊষা লগ্নে দেখেছি সবুজ ঘাসের রুপ
পেয়েছি তার কাঁচা সিগ্ধ ঘ্রাণ,
তখন ও জেগে ওঠেনি পৃথিবী
পাখির কল-কাকলিতে তখন ও মাতাল হয়নি ধরণী ।
অন্য কোন প্রান্তে হয়তো বা এখন শেষ বেলা
বা মধ্য দুপুর, না হয় মধ্য রজনী ।
তার পর ও বলবো আমি
পৃথিবী এখন ও জেগে ওঠেনি ।
জেগে ওঠেনি সবুজ ঘাসের পাশে বেড়ে ওঠা কোন ক্ষুদ্র জঙ্গলী ফুল ।
জেগে ওঠেনি ধানের নবীন শিষ ।
জেগে ওঠেনি আমার নিজের পৃথিবী ও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




