মাঝে মাঝে সব কিছু থেকে Break নিতে ইচ্ছা করে। কোন কিছুই ভাল লাগে না। সংসারে কোন দিকে খেয়াল নিতে ইচ্ছা করে না, ইচ্ছা করে না কোন কিছু লিখতে, ব্লগয়ে পোষ্ট দিতে ভাল লাগে না এমন কি এই Break আমার খাবারে উপর এসে যাই। সারা দিনে ১ বার খায় রাতে, তাও আবার হাজিরা দিতে (বুস্কার সাথে)। সারা দিনে “চোর এর মার বড় গলা” করে সবাই কে বলি “হাঁ, খেয়েছি তো” শুধু বেঁচে যাই একটা কারনে আমি মিথ্যা বলি না এই জন্য। তবে চা-কফি খাওয়া কিন্তু কমে না বরং বেড়ে যাই। জানি না কোন এমন হয়……..।
Break Session এ ইচ্ছা করে ছন্নছাড়া দিন যাপন করতে। সেই দিন গুলোতে বাসা থেকে বেরিয়ে পড়ি যে কোন ওজুহাতে আর নিজের সাথে নিজের কিছু সময় কাটায়, কখন ও বা কোন রেস্টুরেন্ট এ, ফুলের দোকানে, বইয়ের দোকানে এলো- মোল বই পড়ে, ফুটপাতের চা এর সাথে, না হয় কাঠ ফাটা রোদ এ পায়ে হেঁটে। নিজের সাথে নিজেই কিছু সময় কাটাই নিজের জন্য। কখন ও বলা হয়নি এই কথা গুলো কাওকে।
প্রায় ১৫ এর বেশি হল আমার সেই ছন্নছাড়া session চলছে। আগে পারতাম না সেই ছন্নছাড়া দিন যাপন করতে “আম্মুর’ কারনে আর এখন পারি না “বুস্কার” কারনে। স্বাধীনতা আর পেলাম না এই জীবনে। এত দিন যখন পেলাম না আর পাবার ও সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




