somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অর্বাচীন পথিক
https://www.facebook.com/fresh.wayfarer nলেখার কোন অংশ লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবে না। বানান ভুল পাওয়া যেতে পারে এর জন্য আগে থেকেই ক্ষমা চাই । ভুল বানান গুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেটা ঠিক করে দেওয়া হবে। (ব্লগের লিংক ফেসবুক শেয়ার করা

বাক্স বন্দী স্বপ্ন... (১)

১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একটা বাগান বানাবো। যার নাম দিবো স্বর্গোদ্যান। বাগানে থাকবে না কোন বেষ্টন। সমস্ত বাগানের প্রাচীর হবে কাশফুল এর গাছ দিয়ে।

সারা বছর থাকবে সেখানে সবুজ খড়ের পালা কিন্তু শরৎ এর দিনে সেই কাশবনে ফুটবে সাদা সাদা কাশফুল। শিহরণ জাগাবে বাতাসের সাথে সাথে। টুকরো টুকরো কাশফুল ভেসে বেড়াবে আমার সারা বাগানময়।

আমার বাগানে থাকবে শুধু দুটো কাঠের বেদী। একটি আমাদের দুইজনের জন্য আর অন্যটি শুধু আমার জন্য।
আমাদের বেদীতে বসবো আমরা দুজন। দুইজনে দুইজনার হাত ধরে নয় কিম্বা কোন আলতো স্পর্শ করে না। আমরা বসবো আমাদের সেই চিরাচরিত রুপে। ভেংচি কাটা, অদ্ভূত সব নামে ডাকার সেই মন নিয়ে।

এই বেদীর পিছনে থাকবে ছোট্ট একটা কচুরিপানার ডোবা। মাঝে মাঝে ওকে বলবো “একটা কচুরিপানার ফুল এনে দাও”
যদিও জানি এটা শোনার সাথে সাথে উত্তর আসবে “তোমার জন্য আমি এখন ঐ কচুরিপানার ফুল আনবো !! পারতাম না, নিজে আনো।”
এরপর কয়টা অদ্ভুত সব নামে ডাকবে, ভেংচি কাটবে তারপর ঠিকই এনে দেবে।

এই বেদী থেকে অনেক দূরে আর একটা বেদী থাকবে যেটা শুধু আমার জন্য। সেই বেদীতে বসে, এই আমি আমার আমি কে অবিস্কার করবো প্রতিদিন নতুন করে। সেখান থেকে আমি ঘ্রাণ নিবো হয়তো কারো বাগানের অবহেলায় ঝরে পরা গোলাপের পাপড়ির।
বেদীর সামনে থাকবে একটা পদ্মফুলের ছোট্ট পুকুর। বাতাসের আনাগোনা, পদ্মফুলের হেলে পড়া, পানি পোকার মাতামাতি এই সব আমি দেখবো বেদীতে বসে। দুটো ব্যাঙ থাকবে এই পদ্মফুলের ছোট্ট পুকুর। ব্যাঙের গ্যাঙর গ্যাঙ শোনার জন্য কান পেতে রইবো বেদীতে বসার সময় থেকে।

এই বেদী হবে আমার অভিমানী মনের চরণ ভুমি। সুখের প্রাপ্তি, পাওয়া না পাওয়ার খেলা, হারানোর বেদনা, জীবনের মায়া এই সব কিছুর হিসাব কষবো এই বেদীতে বসে।
কখনও কখনও আমার চোখের কোণে জমবে রংহীন জলরেখা। তবে সেই রংহীন জলরেখা উৎস কষ্ট হবে না। হবে জমে থাকা অভিমানের কারন।

আমি বড্ড অভিমানী একজন মানুষ। আমি অভিমান জমিয়ে রাখি একটু একটু করে। এক সময় সেই জমে থাকা অভিমান গুলো দানা বাঁধে। এরপর পাথর হয়ে মনে জায়গা করে নেয়। আমার মনের অভিমান গুলো জমে জমে পাথর হয়ে গেছে। এই পাথর এখন আর আমি চাইলে ও সরাতে পারবো না। ঘাঁটি বেঁধে আছে এই আমার মনে।

আমি একটা বাগান বানাবো, যার নাম রাখবো স্বর্গোদ্যান।

আমার বাগানের ঠিক মাঝে থাকবে একটা ছোট্ট কাঁদার মাঠ। সেই মাঠে দাঁড়িয়ে আমি বৃষ্টিতে ভিজবো, বাউন্ডলে রমণীদের মত করে। কাঁদায় লেপ্টে নিবো সেই বৃষ্টিতে ভেজার স্বাদ। যে স্বাদ এখনও নেওয়া হয়নি।

বাগানে ঢোকার মুখে প্রথমেই পড়বে দুটি গাছ। ডান পাশে গাছটা হবে কৃষ্ণচুড়া আর বাম পাশে গাছটা হবে সোনালু। বাগানে সবাই আসবে নগ্ন পায়ে। তবে বাগানে আসার আগে পাদুকা জোড়া অবশ্যয় রেখে আস্তে হবে কৃষ্ণচুড়া আর সোনালু গাছের নিচে।

বাগান থেকে যখন সবাই বের হবে আর দেখবে পাদুকা জোড়া উপর লাল আর হলুদ ফুলের আস্তরণ তখন সবার মনের কি হাল হবে সেটা আমরা এখনি কল্পনা করতে পারি।

পাদুকা জোড়া কে এমন করে ফুলের আলিঙ্গন হয়তো নতুন কোন মাত্র যোগ করবে কারো জীবনে। এই রঙিন ফুলের স্তর হয়তো আবার ও কাওকে নতুন করে ভালবাসতে শেখাবে, কিম্বা ভালবাসা শেখাবে।

--- চলবে
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×