অনেক দিনপর ব্লগে কিছু লিখছি।
আপাতত আমি সব কিছু থেকে বিরতি নিয়েছি। চাকরি থেকে শুরু করে সংসারের রান্না, ঘর গুছানো সব কিছু থেকে। আর এর কারন হচ্ছে সন্তান।
সন্তান জন্মদান একটি দীর্ঘ সময়ের ব্যাপার। ৪০ সপ্তাহে এই যাত্রা শেষ হয়। শুনতে যতটা সহজ মনে ইচ্ছে ব্যাপার টা এত সহজ না, এটা এখন বুঝতে পারছি। নানা রকমের জটিলতা উতরে তবে সেই লক্ষ্য অর্জন করতে হয়। না খেতে, না ঘুমিয়ে, সারা দিন ভাল না লাগা মন নিয়ে, মুখ ভরে বমি করে আর ও নানা রকমের সমস্যা নিয়ে এই যাত্রা শুরু এবং শেষ করতে হয়।
শুধু শেষে বলতে চাই, শতকষ্ট সহ্য করে আমি যেন একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারি। আল্লাহ্ যেন আমাকে সেই তৈফিক দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




