
আজ পূর্ণিমার শশীতে দেখছি হেমন্ত
ফুলেল স্মৃতিরা ছড়িয়েছে
মৃদু নবান্নের গন্ধ
সেই সৌরভ গন্ধ নিতে
এসো না এসো না এই মরুপ্রান্ত।।
প্রণয় পাতে দেখবে সেথায়
বালিচরের মতো ধু ধু কষ্টময়
অপেক্ষা প্রহরে নবান্ন হলো না ধণ্য
বলো দেখি মরিচিকা হয়েছে বুঝি
যত শত ঐখানে স্মৃতিরা নগন্য।
অনুরাগে অনুভবে খুঁজে হেমন্তী
পথো চলে পথো চলে ক্লান্তি
এই বুঝি আসে আঁধার মাখা জোনাক
জ্বলা নবান্নের আনন্দ বহরের
মাঝে হবে কি নোনা জল ঝরা শান্ত।।
লেখার তারিখঃ ১৩/১১/২০১৪
================

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




