ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ
মেঘের মাথায় গুঁজে দিবো
সাদা গোলাপ ফুল,
তোমাকে কি দেব বলো গন্ধ উপহার?
কোন খানে ছড়াবে তার বাহার-
দু’হাতে চেয়েছিলাম অনুকুল হাওয়া
মাঝির প্রণয় বাছোনি
ভেলায় বেয়ে যায় কি সুদূর যাওয়া;
ভাবোনি একটু ও নরম করপুট মেলে ফুল
স্রোতের জোয়ারে শঙ্খচিল বলে-
সব ভুল -সব ভুল ।
কত কথা বহে গেলো অজানা বেলা
জল ঝরে শুধু মেঘের কুলে
বলো! বক্ষ গভীরে কি ভয় ছিল জেগে
বল নি প্রণয় ভরা মুখ-কর নি স্বীকার?
কথার বাঙ্গালী ব্রীজ পরানে আসা-যাওয়া
কাতরতা মনে এসে ফিরে গেছে কৃষ্ণচূড়ার হাওয়া;
কি আচঁলে ঢেকে দিলে উপমাহীন
বুঝেছি সবছিল ছল-জলপ্রপাতে ধাবিত করনি ক্ষমা,
একদিন দেখো ফুটেছে সাদা কৃষ্ণ ফুল ।
লেখার তারিখঃ ১০/১২/২০১৪
****************************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


