somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঐশিকা বসু
নমস্কার পাঠক, সামহোয়্যারের এই ব্লগে ঐশিকা আপনাকে স্বাগত জানায়। জীবনের নানা হাসি-কান্না, দুঃখ-বেদনার ইতিহাসে লেগে থাকে কতই না কাহিনী। সেসব কিছু নিয়েই আমার এই ব্লগ। সত্য-কল্পনার মিশেলে কিছু গল্পের ব্লগ। যদি পাঠকের ভাল লাগে। নিজেকে সার্থক বলে মনে করব।

কোভিডের অভিজ্ঞতা

০৮ ই জুন, ২০২১ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আমার হয়নি, তবে তাকে দূর অতিথির মত অনুভবে পেতে পেরেছি। গত কুড়িদিন যাবৎ যেভাবে কোভিড আমাদের আচ্ছন্ন করে রেখেছিল, আমার জীবনে কোনো রোগ এতোদিন ধরে এভাবে আমার শরীরকে দূর্বল করে রাখেনি। টানা চার-পাঁচদিন যে ভয়াবহ দূর্বলতা ছিল, তাতে মনে হচ্ছিল আমি যেন নিজেকে নিজে হারিয়ে ফেলছি। শরীরে শক্তি ছিল না, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল, কোন কাজ করা দূরস্থ, কোন কিছু নিয়ে চিন্তা করাও আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল। শুধুমাত্র বাড়িতে শুয়ে থাকা ছাড়া আর কোন কাজই ভালো লাগছিল না।

গত ১৭ই মে, ২০২১ থেকে আমাদের জ্বর। প্রথমে জ্বর এলো আমার মায়ের, তারপর একে একে বাড়ির সকলের। আর জ্বরের সাথে গায়ের ব্যথা, আর প্রচণ্ড ক্লান্তি। ফলে লেখালিখি কেন, সামান্য পড়াশুনোটাও করতে এতোদিন আমার ইচ্ছে করেনি। এর মধ্যে আমার মা-বাবা দুজনেই বয়স্ক। মা যদিও বা নিজেকে ঠিক করে সামলে নিতে পেরেছে, বাবার অক্সিজেন লেভেল ক্রমাগত নেমে যাচ্ছে। যত দিন যাচ্ছে, ততই বাবার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, আর দূর্বলতা বেড়েই যাচ্ছে। আমরা যদিও বা মাথা তুলে স্নান আর খাওয়াদাওয়া করতে পারছি, বাবা সেটুকুও পারছে না। এমনভাবে দিন কয়েক চলার পর বাবাকে হাসপাতালে ভর্তি করতে হল। ডাক্তারই বললেন, বাবার বয়স বেশি, হার্টের রোগ আছে, আর এমনভাবে অক্সিজেন লেভেল কমে যাওয়া ভালো লক্ষণ নয়। তাই হাসপাতালে ভর্তি না করে উপায়ও ছিল না।

বাবাকে হাসপাতালে ভর্তি করায় একটা লাভ হল। বাড়িতে তাকে পরিচর্যা আর শুশ্রূষা করতে আমাদের যে পরিশ্রম হচ্ছিল সেটা এবার বন্ধ হল। বাবাকে খাবার খাওয়ানোটা ছিল একটা বড়ো কাজ। বাবা খেতে চাইতো না, মেজাজ খিটখিটে হয়ে গেছিল। তুচ্ছ কারণে/অকারণে আমাদের ওপর রেগে যাচ্ছিল। এতে আমাদের দূর্বল শরীরের ওপরে আরো চাপ পড়ছিল। আর অন্যদিকে বাবার দূর্বলতা বেড়েই চলেছে আর পালস অক্সিমিটারে স্যাচুরেশন লেভেল কমেই চলেছে। ফলে আমরা মানসিকভাবেও যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিলাম, যা নেওয়ার মত মানসিক পরিস্থিতিও আমাদের ছিল না। হাসপাতালে ভর্তি করার ফলে বাবার দায়িত্ব আর আমাদের হাতে রইল না। ফলে শারীরিক ও মানসিকভাবে আমরা একটা বড়ো মুক্তি পেলাম। আর এতে আমাদের রোগের নিরাময়ও অনেক দ্রুত হতে লাগল। ওদিকে বাবাও হাসপাতালের চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠছিল। তবে শারীরিক দূর্বলতা আমাদের তখনও যথেষ্ট ছিল।

যতদূর সম্ভব কম কাজ করে, কোনোরকমে দিনগুলো কাটিয়ে ৪ঠা জুন শুক্রবার আমরা বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসি। এখন আমরা মোটামুটি সুস্থ। শারীরিক দূর্বলতা আগের থেকে কমলেও এখনও আছে। কাশি হচ্ছে। বাবার শরীরে দূর্বলতা আমাদের তুলনায় অনেক বেশি। তবে বাকী সবই ভালো আছে। ২রা জুন পর্যন্ত বাবার কোভিড টেস্ট পজিটিভ এসেছে। দিন পনেরো অপেক্ষা করে আবার পরীক্ষা করাতে হবে।

এই কোভিডে ভুগে একটা বিষয় বুঝলাম। যারা এটাকে ইনফ্লুয়েঞ্জা জাতীয় জ্বরের সাথে তুলনা করে, তারা ভুল ভাবে। হয়ত কারুর ক্ষেত্রে এটা অল্পের ওপর দিয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয় না। আমাদের ক্ষেত্রেও হয়নি। কোভিড আমাদের যেভাবে ভুগিয়েছে। বাবা হাসপাতালে ভর্তি হওয়ায় আমাদের যেভাবে অর্থ ব্যয় হয়েছে তা কোনোপ্রকার সাধারণ জ্বরের সাথে তুলনীয় নয়। তাই আমার মনে হয় এই রোগকে লঘু করে দেখার কোনো জায়গাই নেই। সাবধানে থাকতে হবে, আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। আমরা যেভাবে এই রোগে ভুগলাম (বলা ভালো এখনও ভুগছি), চাই না আর কাউকে এভাবে ভুগতে হোক। ভালো থাকুন সকলে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০২১ রাত ১০:৪১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×