somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিআরসি ও মোবাইল কলরেট বিষয়ে কিছু মূল্যহীন আষাঢ়ে গল্প...

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিটিআরসি ও মোবাইল কলরেট বিষয়ে কিছু মূল্যহীন আষাঢ়ে গল্প...

কিছু বিষয় থাকে প্রতিটি মানুষ এর থেকে পরিত্রান চায়, কিন্তু পরিত্রাণের বিষয়ের কিছু আলোচনা করা মূল্যহীন আষাঢ়ের গল্পের মতো হয়ে যায় আমাদের এই ধন্য বঙ্গদেশে। দেশের মানুষ যখন ৭টাকা মিনিটে কথা বলতো, ৩০০টাকায় একমাসের মেয়াদ পেতো, তখন হতভাগা দেশের মানুষের পক্ষে কথা বলার কেউ ছিলোনা। কিন্তু যখন কলরেট কিছুটা কমতে লাগলো তখন বিটিআরসি (যে প্রতিষ্ঠানটি টেলিকমিউনিকেশন বিষয়ে মনেপ্রাণে বঙ্গদেশের মঙ্গল চায় ও প্রতিনিধিত্ব করে) সবনিম্ন কলরেট ২৫পয়সার কম করা যাবেনা বলে নির্দেশ দেয়। সেই সাথে নিজ অপারেটরে কোন প্রকার ফ্রি কলের অফার দেয়া যাবেনা। এটা তো একটি দেশের জনগণের জন্য খুবই ভালো! আর এই কথা আমাদের এলাকার নতুন, পুরাতন এমন কি, সদ্য পাবনা থেকে ফেরৎ সব পাগলই জানে।

পাশ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মোবাইল ও ইন্টারনেট পরিসেবার দিকে তাকালে আমাদের মনে হয় আমরা জাহান্মামের বাসিন্দা আর ওরা হচ্ছে শান্তিময় জান্নাতের অধিবাসী। ওদের দিকে দেখে আমরা শুধু মনে মনে হাইহুতাশ করি। আমাদের দেশের বাপ নাই, মা নাই, মন্ত্রি নাই, এমপি নাই, নীতি নির্ধারক নেই...

সম্প্রতি মোবাইলের এফএনএফ নম্বরে কলরেট বেড়ে যাওয়ায় মানুষের মনে চরম অশান্তি বিরাজ করছে। দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন প্রথম তাদের এই এফএনএফ কলরেট বৃদ্ধি করে। দেখা দেখি বাংলালিংক নিজেদের মহাগর্বিত ও দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর হিসাবে মনে করে তাদেরও কলরেট বাড়িয়ে দেয়। তবে এর ফল তারা হাতে নাতে পেয়েছে। দেশে একমাত্র কলরেটের উর্ধগতির কারণে বাংলালিংকের অবস্থা যে বেগতিক তা সবাই বুঝতে পারছি। শুধু তাই নয়- গ্রামীণফোন ও সিটিসেল ছাড়া দেশের অন্যান্য অপারেটরদের কি বেহাল ও ভয়স্কর হতাশাপূর্ণ দশা তাদের রিচার্জ এ দেয়া অফারগুলোর দিকে তারিখে একবার অনুভব করুন।

বিটিআরসি এখন নিরব, কারণ তারা না চাইতেই যে দেশের মানুষের মঙ্গলের ব্যবস্থা হয়ে গেছে! এই ব্যাপারে ব্লগাররা বাঁধ ভাঙ্গা আওয়াজ তুলুন! নাকি সময় হয়নি? বঙ্গদেশের নাগরিকদের সময় হতে অনেক সময় লাগে বৈকি!
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×