প্রাপ্তিযোগ
আজম মাহমুদ
সিনেমা দেখে ভিজে ওঠা চোখগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে
পাথর সময়ে পাথরের মানুষগুলোকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই
জোর করে অভিনয়ে নামিয়ে দিয়েছি আমার ছোট বোন রহিমাকে
জোর করে পতিতালয়ের রেজিষ্টারে নাম লিখিয়ে দিয়েছি
আমার সাধের প্রেমিকা রূপালির
আর বেশি কিছু করার স্বপ্নও দেখিনি থ্রিজি নেটওয়ার্কের ব্যবস্থাপনায়...
ভুল হলো হয়তো, শুধু এইটুকু প্রাপ্তিযোগ-
জোর করে হাসিমুখে প্রতিদিন পোজ দিয়ে যাচ্ছি
মোবাইলের ফ্রন্ট ক্যামেরায় থ্রিজি কল ডিউরেশানে।
২৯.১৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


