অসহায় মুহূর্ত
এই শহরের প্রাচীর আজ জেনে গেলো অপ্রিয় হলেও
প্রিয় অসহায় মুহূর্ত
প্রাচীরে পিঠ ঠেকেছে তবুও একটি হাতের স্পর্শ
ছুঁয়ে গেছে শিরায় উপশিরায় আর প্রিয় দীর্ঘশ্বাসে
এই সময় এই প্রিয় অসহায় মুহূর্ত হয়তো আর আসবেনা
শুধু ফিরে আসবে একটি ছায়া যে শেষ বিকেলের আলোতে
একটি ক্লান্ত ছায়াতে মিশে গিয়েছিলো মায়াতে ।
দেখেছি অসম্ভব সম্ভবনার স্বর্ণালী দিন বারিয়ে দেওয়া দুহাতে
আর নীরব চোখের ভাষাতে
জীবনের এই স্রোতে নিশ্চিন্তে আজও যেতে পারচ্ছিনা
চাহিদা গুলো অতৃপ্তই থেকে যাচ্ছে দিনের পর দিন
তাই হয়তো নিজের ছায়াটাও একটু অভিমানী
আর অপ্রিয় সর্ত কথাটাই বলে ‘অপদার্থ কিছু একটা করতে শেখ’’
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


