গন্ধের গন্ধ প্রতিটা মুহূর্ত ছুঁয়ে যায় উল্লাসে
কবে থেকে গর্ব আমাকে আঁকড়ে ধরেছে,
তা ঠিক জানা নেই ।
তবে সেই আঁতুড় ঘরে গর্ব আমাকে
অমূল্য অমৃত প্রান করিয়ে ভালবেসে বেঁধেছে হৃদয়ে ।
একটি ছোট্ট শব্দে খুঁজে পাই নিজের পৃথিবী
বাংলা ভাষায় আমার মা।
মায়ের এক একটি ভাষা আমার দিক নির্দেশক
মায়ের এক একটি ভাষা শিখি ভালোবেসে।
তাই ভালোবাসা জন্ম নিয়েছে হৃদয়ে,
তখন এক একটি অক্ষর শব্দ হয়ে
সূর তোলে হৃদয়ে, মা তোমাকে ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


