somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা তোমাকে বলছি...........

২৪ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা,
আমি জানি আমার চিঠি টা পেয়ে তুমি খুব অবাক!!!! কিন্তু চিঠি লেখা ছাড়া আমার আর কোন পথ খোলা ছিলনা। আমি যে কথাগুলো বলতে চাই তা মুখে বলতে পারিনি। হয়ত সামনা সামনি বলতেও পারবোনা। অপরাধ হলে ক্ষমা করে দিয়ো।


মা, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি কিন্তু যা করেছি তোমাকে তো না জানিয়ে কিছু করিনি। আমি এটাও জানি তুমি অনেক কষ্ট পেয়েছ তবে আমার কেনো জানি মনে হয় আমি এমন কোন অন্যায় কাজ করিনি।
মেয়েটার সাথে প্রথম কথা বলার পর তোমাকে সব কথা বলেছিলাম। তুমি তো আমার সাথে এসব ব্যাপারে কোন কথা বলনি????? হঠাৎ করে কয়দিন আগে আমাকে ডেকে নিয়ে কতগুলো কথা বললে। আমি জানি মেয়ে টা হয়তো খুব বেশি সুন্দর না কিন্তু কমমাত্রার সুন্দরী তো?????কম আর বেশী???মেয়ে টা পড়ালেখা জানে, বিবিএ গ্রেজুয়েট। সামনে মাস্টার্স করবে। মেয়ের family condition ও ভালো। মা চাকুরি করে বাবা ব্যাবসা করে ছোট ভাই এইচ এস সি দিবে সামনে। তুমিই বলো সমস্যা টা কোথায়??? না তোমাক কেউ কিছু বলেছে ওর ব্যাপারে? তারপর আমি তো লুকিয়ে কিছু করিনি। পড়ালেখার কোন ক্ষতি করিনি, গান বাজনার ক্ষতি করিনি। তাহলে এমন কথা কেনো বললে মা,............


আমি কি তোমার খুব খারাপ ছেলে? তোমার যদি মনে হয় আমি তোমার সাথে খারাপ কথা বলেছি তাহলে আমি বাসায় আসলে কষে একটা চড় দিয়ো কিছু বলতে হবেনা। তবে একটা কথা চিঠিটা নিয়ে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে যেওনা। তোমার কিছু বলার থাকলে আমাকে চিঠি দিয়ে জানিয়ো। আমি আশায় রইলাম আর আমি বিশ্বাস করি চিঠি টা আমাদের ভালো সম্পর্কের উপর কোন প্রভাব ফেলবে না। তবে একটা কথা


মা্‌.............................. আমি মেয়ে টাকে অনেক ভালোবাসি মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে হয়ত বা আমাদের সাথে অনেক ভালো হয়েই থাকবে। সিম্পল ঘরের সিম্পল মেয়ে। আর ভাগ্য কেউ ঠেকাতে পারেনা, তোমরা যদি দেখে শুনে বিয়ে দিতে তাহলে কি ভালো খারাপ হওয়ার চান্স থাকতো না? কেউ কি জানে কে কি রকম??? তবে আমি এই তুকু বলতে পারি ও অনেক ভালো।


এতো কিছু বললাম বলে তুমি রাগ করোনা মা।তাই বলে তুমি মনে করোনা যে আমি ওকে এখনি বিয়ে করতে চাই। আগে আমি নিজেকে সামলে নেই। নিজেকে একটা যায়গায় নিয়ে যাই। তারপর .....................তোমাদের মনে কোন কষ্ট দিয়ে কিছু করতে চাইনি বলেই ই পদ্ধতি। সব কিছু যেন ভালো ভাবে হয়। ............উত্তরের অপেক্ষায় রইলাম...
তোমার
বাবু

মানুষ চিন্তা করতে পারে কল্পনা করতে পারে স্বপ্ন দেখতে পারে তাই হয়ত মানুষ সৃষ্টির সেরা জীব, তো আমিও সৃষ্টির সেরা জীব হওয়ার চেষ্টা করলাম।

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×