somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করিতকর্মা ডাক বিভাগ ইন্টারভিউয়ের ৩ দিন পর প্রবেশ পত্র পেলো সনজিব

১১ ই জুন, ২০১৩ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৈনিক সকালের খবর, ১১ জুন॥
আবু বাসার আখন্দ, মাগুরা সনজিবের এবারের চাকরিটাও হলো না। এবার সে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক পদে জন্য আবেদন করেছিল। লিখিত পরীক্ষার তারিখ ৭ জুন। অথচ প্রবেশ পত্র তার হাতে এসে পৌঁছালো ১০ জুন সোমবার সকালে। ডাক বিভাগের কল্যাণে এবার সে চাকরি নয় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকেই বঞ্চিত হয়েছে।


সনজিব মণ্ডল মাগুরার শ্রীপুর উপজেলার চর শ্রীপুর গ্রামের অনন্ত ম-লের ছেলে। ঢাকার নর্দান ইউনিভারসিটি থেকে এমবিএ পাশ করেছেন ২ বছর আগে। এখনো বেকার। গত দুই বছরে অন্তত ১৫টি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করেছেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠান থেকে ইন্টারভিউ কার্ড পেলেও চাকরি হয়নি। কিন্তু থেমে যাননি তারপরও। প্রতিদিনই কোন না কোন প্রতিষ্ঠানে ঢু মারেন। যদি একটি চাকরি জোটে। দেয়ালে দেয়ালে চাকরির বিজ্ঞাপন পড়েন। যদি পান ভাল একটি চাকরির খবর।
সনজিব মণ্ডলের বড় ভাই শ্রীকান্ত মণ্ডল। শ্রীপুর বাজারের গ্রাম্য ডাক্তার। বিয়ে করেছেন। নিজের পরিবার রয়েছে। কিন্তু বাবার মৃত্যুর পর ছোট ভাইদের লেখাপড়ার সকল খরচ তাকেই যোগাতে হয়। সনজিবকে ঢাকায় রেখে লেখাপড়া করিয়েছেন। এখন সে মাস্টার্স পাশ করেছে। কিন্তু একটি ভাল চাকরির আশায় ছোট ভাইকে এখনো সেখানেই রেখেছেন। তার খরচও দিতে হয় তাকেই। আশা সনজিবের একটি ভাল চাকরি হলে বেঁচে যান তিনি। কিন্তু বিধি বাম। করিতকর্মা ডাক বিভাগের কর্তব্য কর্মকেও নিজের ভাগ্য বলে ভাবেন অত্যন্ত সহজ সরল গ্রাম্য ডাক্তার শ্রীকান্ত মণ্ডল।
এ বিষয়ে ডাক্তার শ্রীকান্ত মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালে পোস্টম্যান মোহতাসিম চিঠিটা দেবার পর খুলে দেখি ইন্টারভিউয়ের তারিখ চলে গেছে। কিন্তু এ বিষয়ে কার কাছে কার বিরুদ্ধেই বা অভিযোগ দেবো। এতে না জানি আবার কোন বিপদ হয়।
শ্রীকান্ত মণ্ডলের কাছ থেকে খবরটি জানার পর যোগাযোগ করা হয় শ্রীপুর উপজেলা পোস্ট মাস্টার নজরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ঢাকা থেকে চিঠি আসে সরাসরি যশোর আঞ্চলিক ডাকঘরে। সেখান থেকে মাগুরাতে। ৯ তারিখ যশোর থেকে শ্রীপুর উপজেলা ডাকঘরের পৌছাবার পরেরদিন সনজিব মণ্ডলের বাড়িতে চিঠিটি পৌছে দেয়া হয়েছে। এখানে স্থানীয় ডাকঘরের কোন গাফিলতি নেই বলে তিনি উল্লেখ করেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×