somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ বিজয়ের আনন্দে কৃষক আমজাদ হোসেনকে দুধে গোসল করিয়ে সম্মান জানালো গ্রামবাসী

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মান বিশ্বকাপ জিতে নেওয়ায় মাগুরাবাসীর কাছে কৃষক আমজাদ হোসেন এখন আনন্দ উল্লাসের মধ্যমনিতে পরিণত হয়েছেন। দীর্ঘ পতাকা তৈরি করে দুই দিন আগে জার্মান ফুটবল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ লাভের পর এখন তিনি সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছছেন।
জার্মান জাতীয় ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্য আমজাদ হোসেনের বাড়ি মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে। গেল শনিবারই তিনি নতুন এই পরিচয়ে পরিচিত হয়েছেন। ঢাকাস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ফার্দিনান্দ ফন ভাইয়ে মাগুরা স্টেডিয়ামে উপস্থিত হয়ে আমজাদ হোসেনের হাতে আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দিয়েছেন। এ ঘটনার পর থেকেই তিনি নিজ গ্রামের পর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। আর এই আলোচনায় নতুন গতির সৃষ্টি করেছে এলাকাবাসি।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জার্মান দল বিজয়ি হওয়ায় ভোর রাত থেকেই মাগুরার বিভিন্ন শ্রেণীর মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে। মাগুরায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হলেও জার্মানীর এই বিজয়কে তারা কৃষক আমজাদ হোসেনের বিজয় বলেই মনে করছেন। যে কারণে দিনের আলো বাড়ার সাথে সাথে মাগুরার বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনগণ ঘোড়ামারা গ্রামে আমজাদ হোসেনের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। জার্মান দলের সমর্থনে ছোট ছোট আনন্দ মিছিল জমা হয় সেখানে। এক পর্যায়ে বেলা ১১টার দিকে উৎসব প্রিয় গ্রামবাসি তাকে কাধে তুলে গ্রামের মধ্যে ঘুরিয়ে নিয়ে বেড়ান। পরে পার্শ্ববর্তি আরো কয়েকগ্রামের মানুষ জড়ো হয়ে আমজাদ হোসেনকে দুধ দিয়ে গোসল করিয়ে সম্মান প্রদর্শন করে। এ সময় ওই সব গ্রামের পুরুষদের পাশাপাশি নারী শিশু সহ সব শ্রেণীর লোকজন অংশ নেন।
এ সময় কৃষক আমজাদ হোসেন বিগলিত কণ্ঠে নিজেকে বিজয়ী জার্মান দলের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মতো দেখছেন বলে উল্লেখ করেন।

৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×