আমি ঘুমাতে চাই ঐ দিগন্তের প্রান্তে
বহু কষ্টের সীমা; দিগন্তের সীমানায় মিশানো মায়ায়
জীবনের সব কিছু ছেড়ে যেতে চাই
তবু কেন আটকে রাখ আমায় মিথ্যে মায়ায়
আমি তো চলে যেতে চাই।
পাজরের নিচে জমে থাকা সব পচাঁ আবেশি গন্ধ
বের করে নিয়ে আসে; শরীরের ভিতর বেচেঁ থাকা দম।
তাই ভিশন ঘুম আসে বার বার দিগন্তের সীমানা দেখে
কষ্টকে পুঁজি করে মিথ্যে অহমিকায় বেচেঁ থাকা কেন আর।
সব কিছু মিথ্যে; বেচেঁ থাকা মিথ্যের ঢাল
আমি দেখেছি আমাকে, আমার চার পাশে মিথ্যের বিছানো জাল
হবে হবে করে সব চলে যায় মিথ্যের আচঁলে
আমি তো মিথ্যে মায়া মোহের পাতা ফাঁদে পড়া শিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
