
কেমন আছ রাখি?
অনেক দিন ধরে তোমাকে দেখি না,
প্রতিটা মুহুর্তেই তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়।
মনে হয়-
সময়ের প্রতিটা মুহুর্তেই যদি
তোমাকে আবদ্ধ করে রাখতাম……
মনে হয়-
প্রতিটা নিঃশ্বাসে যদি তুমি থাকতে,
তবে আমি বুঝি আমি হয়ে উঠতাম;
উঠতাম শিহরিত সময়ের উচ্ছাস হয়ে।
নদীর স্রোতের পাশে
দু’জনে পা ভিজিয়ে বসে থাকতাম অনন্তকাল।
হাতে হাত ধরে গা এলিয়ে দিতাম
কাশঁফুলের নরম বিছানায়।
আর-
পূর্ণ ভালবাসা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকতাম।
তখন তুমি লজ্জাবতীর মত বলতে-
“এই চোখ সরাও; এই ভাবে কি দেখ!!”
দেখার কি শেষ আছে,
তোমাকে ভালবাসি বলে-
মন ভরে না তোমাকে দেখে।
কী মায়ার যাদু তোমার ঐ দু’টি ছোট চোখে!!!
যতই দেখি – আমার মুগ্ধতা বাড়ে।
মুগ্ধতা বেড়ে
বড় হয়- আমার কষ্টের নীড়।
তোমাকে না পাওয়ার ;
হতাশারা করে ভীড়।
রাখি-
তোমারও কি কখনো এমন হয়?
কখনো কি তোমার ভাবনায়
আমার আগমনের শব্দ পেয়েছ??
পেয়েছ কি তোমার অনুভূতিতে আমার স্পর্শ??
নাকি-
আমার ভাবনার ঘরে শুধুই
আমি একা???
মিথ্যে মোহে; ভালবাসার সাগরে
আমি একা সাতারু???
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



