
উদলা আজ আমার- সকল কল্প-স্বপ্ন
নাই আজ মাথা তুলিবার সাহস সম
তাই নতজানু হয়ে চলছি মৃম্ময়মান।
ঘোড়ার তেজে চলা আমি
কচ্চপের গতিতেই এখন অসীমতা
নাই আজ মাথা তুলিবার সাহসের সমতা
আমার চলা আজ মৃম্ময়মান আর ভরা কুটিলতা।
বেঁচে থাকা তিক্ত অসম
দুরাত্মার অনায্য দাবীর কাছে-
উদলা হতে চলা সমাজ
আজ নাই তার নিবারনের কোন চেষ্টা
অসম পংক্তির বেদনাময় নীল দেয়ালে
বিগলিত হয়ে কলঙ্ক লেপ্টে আছি আমি।
বহু নষ্ট কামনার কেতন উড়ছে এক সমানে
রক্তমাখা সমাজের নগ্ন বুকে পা রেখে।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



