somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ হালি কৌতুক

২৬ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডিসক্লেইমারঃ কমন পড়লে এবং হাসি না আসলে আমি দায়ী নই।


এক



এক বাঙালী প্রত্নতাত্ত্বিক আর এক উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক একত্রে মিলিত হয়েছেন-
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক গর্বের সাথে বললেন, "আমাদের দেশের মাটি খুড়ে এক সভ্যতায় হাজার বছর আগের টেলিফোন লাইন পাওয়া গেছে।"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, " তাতে কি প্রমাণ হয়?"
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক," এতে প্রমাণ হয় যে হাজার বছর আগেও আমাদের দেশে টেলিফোনের ব্যবহার ছিলো।"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, "অথচ আমাদের দেশের এরকম একটি হাজার বছর আগের সভ্যতায় কোন টেলিফোন তারের অস্তিত্ত্বই পাওয়া যায়নি।"
উন্নত দেশের প্রত্নতাত্ত্বিক," এতে কি প্রমাণ হয়?"
বাঙালী প্রত্নতাত্ত্বিক, " এতে প্রমাণ হয় হাজার বছর আগেই আমাদের দেশে মোবাইলের ব্যবহার শুরু হয়েছিল।"


দুই



একবার নাসির উদ্দিন হোজ্জা গেলেন এক প্রত্নতাত্ত্বিক যাদুঘর দেখতে। যাদুঘরের প্রদর্শক তাকে বিভ্ন্ন কক্ষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে ঘুরে দেখাচ্ছন আর সে সব জিনিষ কত আগের তা বর্ণনা করছেন।

একটা কক্ষে এসে প্রদর্শক বললেন,” এই যে তলোয়ারটা দেখছেন, এটা এক হাজার বছর আগের”
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ১০০৫ বছর আগের”
এর পরের কক্ষে গিয়ে প্রদর্শক তাকে কিছু তৈজসপত্র দেখিয়ে বললেন, ”এগুলো দুহাজার বছর আগেকার”।
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ২০০৫ বছর আগের”।
নাসির উদ্দিন এর কথা শুনে প্রদর্শক অবাক হলেন ভাবলেন নাসির উদ্দিন মনে হয় অনেক বড় প্রত্নতাত্ত্বিক কিন্তু তিনি কিছু বললেন না।
পরবর্তী কক্ষে গিয়ে কিছু শীলালিপি দেখিয়ে প্রদর্শক,” এ গুলো তিন হাজার বছর আগের শীলালিপি”
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “ আজ্ঞে, ৩০০৫ বছর আগের”।
এবার প্রদর্শক বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, “জনাব, এত নিখুত হিসাব আপনি জানলেন কি করে”?
নাসির উদ্দিন হোজ্জা বললেন , “আজ্ঞে, পাঁচ বছর আগে যখন এ যাদুঘর ঘুরতে এসেছিলাম তখন্ও আপনি এ গুলোকে এক হাজার, দু হাজার আর তিন হাজার বছর আগের বলেছিলেন। তা এখন যদি আমি এ গুলোর সাথে পাঁচটা বছর যোগ করে নেই তবে হিসাবটা আরো নিখুঁত হয় না?”

তিন



একবার বিড়ালদের মধ্যে এক মারমারির কম্পিটিশন এর আয়োজন করা হল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিড়াল জড়ো হলো। কেউ ভাবলো আমেরিকার বিড়াল চ্যাম্পিয়ন হবে, কেউ বা ভাবলো অস্ট্রেলিয়ার বিড়াল চ্যাম্পিয়ান হবে। কিন্তু কার্যক্ষেত্রে সোমালিয়ার বিড়ালের সাথে কোন দেশের বিড়ালই পাত্তা পেল না। এমন একটা দুর্ভীক্ষ পীড়িত দেশের বিড়াল চ্যাম্পিয়ন হ্ওয়ায় বিস্মিত হয়ে গেল সবাই।এক সাংবাদিক সোমালিয়ার বিড়ালকে প্রশ্ন করলো, "এরকম দরিদ্র একটা দেশের বিড়াল হয়ে আপনি চ্যম্পিয়ন হলেন, এর রহস্যটা কি?
সোমালিযার বিড়ালের উত্তর, “ রহস্য কিছুই নারে ভাই ,আসিলাম সোমালিয়ার বাঘ, না খাইতে পাইয়া হইসি বিড়াল।”


চার



এক উচু বিল্ডিং এর নিচের ফুটপাথে বসে এক ভিখারি ভিক্ষা করছে । এক আগন্তুক এসে তাকে প্রশ্ন করলো ,”উপরে উঠার সিঁড়িটা কোথায় জানেন?”
ভিখারির উত্তর,” উপরে উঠার সিঁড়ির খবরই যদি জানতাম তাইলে কি আর ভিক্ষা করতাম”।





ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত এবং সংগ্রহ করে কাঁচি (ফটোশপ) চালিত।
কৌতুকঃ সংগৃহীত, এডিটিত এবং আবিস্কৃত।



সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:১০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×