somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দোষ নন্দঘোষ

২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার বড় বোন (ইমিডিয়েট বড়) অত্যন্ত নারীবাদী মানুষ, সেই সাথে বলা যায় পুরুষ বিদ্বেষী। সারাক্ষণই তার মুখে শুনবেন পুরুষদের দোষ ত্রুটি আর অযোগ্যতার কথা। আমি যদি কোন ভুল করি তবু তার ভাগ জুটবে পুরুষ জাতির কপালে। পুরুষদের স্বভাব ভাল না, পুরুষদের রুচি ভাল না, পুরুষরা অযোগ্য ইত্যাদি, ইত্যাদি।
যাহোক একদিন তার ইচ্ছা হল রুপচাঁদা মাছ খাবে। যতই পুরুষ বিদ্বেষী হোক তারপরও বড় বোন বলে কথা। অগত্যে বাজার গিয়ে দরদাম করে ১ কেজি রুপচাঁদা কিনে আনলাম। মাছ দেখে আপা জিজ্ঞাসা করলো কত করে নিল? বললাম, ৮০০ টাকা কেজি। শুনে আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিছু বলল না। বুঝলাম এর মধ্যেও আমার কোন ত্রুটি খুঁজে পেয়েছে এবং মনে মনে পুরুষ জাতকে উদ্ধার করছে।
দু’তিন দিন পর দেখলাম আপা বাজার থেকে মাছ নিয়ে এসে আমার দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসছে। কিছুক্ষণ পর হাসির রহস্য খোলসা হল। আম্মাকে গামলায় মাছ ঢেলে দেখাচ্ছে আর বলছে, “দেখেন আমি রূপচাঁদা কিনে এনেছি মাত্র ৩৫০/- কেজি।” কথাটার উদ্দেশ্য বুঝলাম । কথাটির তরজমা এরকম আরকি - “বোকা পুরুষ ক‘দিন আগে যে মাছ ৮০০/- টাকায় কিনে এনেছে, বুদ্ধিমতি মহিলা সেই একই মাছ আজ কিনে এনেছে ৩৫০/- টাকায়। ” বাজারে মাছের দাম উঠা নামা করে এটা ঠিক, তাই বলে দু –দিনে মাছের দাম এত কমে গেল! কেমন জানি একটা খটকা লাগলো। কাছে এসে মাছটা ভালভাবে দেখতেই রহস্যটা পরিষ্কার হয়ে গেল।
আমি আপার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম –”এটা রুপচাঁদা?”
আমার দৃড়ভাবে জিজ্ঞেস করা দেখেই হয়তো একটু নরম গলায় বলল –”রূপচাঁদা তবে একটু অন্য জাতের।”
রাগ সামলিয়ে বললাম –” এটা রূপচাঁদা না, এটা হচ্ছে পিরানহা, দক্ষিন আমেরিকার এক হিংস্র মাছ। কিছু অসাধু ব্যবসায়ী এ মাছকে রূপচাঁদা বলে বিক্রি করে। এ মাছ খাওয়াও ঠিক না।”
কিন্তু মাছওয়ালা যে বললো ………………..
কিছুক্ষণ মাছের দিকে তাকিয়ে থাকল। নিজের ভুল বুঝতে পারলো, না পারলো না ঠিক বুঝলাম না।
”ব্যাটা মাছওয়ালা……. আসলে পুরুষ মানেই মিথ্যাবাদী……….” .বিড়বিড় করতে করতে মাছগুলো নিয়ে গিয়ে ময়লা ফেলার বালতিতে ফেলে দিয়ে আসলো।

ব্লগেও ছোট আপার মত দু একজন ব্লগার দেখতে পাই। তাই ঘটানাটি শেয়ার করতে ইচ্ছে করলো।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৯
৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×