somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদার ব্যাপারীর জাহাজের খবর

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রবাদ আছে “আদার ব্যাপরীর জাহাজের খবর এর দরকার নাই”। প্রবাদের অর্থ সবারই জানা তাই তা নিয়ে আর কচলালাম না। তবে আজকাল জাহাজে করে এদেশে আদা আসছে দেদারসে তাই আর আদার ব্যাপারীর জাহাজের খবর না নিলে চলেনা।এহেন সময়ে বিষাদ সময় যদি মডারেটরদের খবর নেয় বা কাজ কামের সমালোচনা করে তবে মনে হয় না খুব অন্যায় হবে ।

বিপদ এড়ানোর জন্য আমার মনে হয় সমালোচনা করার আগে তাদের শুভেচ্ছা জানানো এবং কিছু তৈল দিয়ে নেয়া জরুরী। তাই-

বিষাদ সময়ের পক্ষ থেকে সকল মডারেটরের প্রতি ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালই ঈদ কাটিয়েছেন এবং খেয়ে দেয়ে ভালই ছুটি কাটাচ্ছেন।

নির্বাচিত পাতায় নতুন পোস্ট আসলে বা নতুন কোন পোস্ট স্টিকি হলে আপনাদের উপস্থিতি বুঝতে পারি, কারণ আপনাদের সাথে এরকম অধম ব্লগারদের কোন ইন্টারেকশন না থাকায় এর বাইরে আপনাদের উপস্থিতি বোঝার কোন উপায় নাই। ওহ ভুলেই গেছিলাম যে, ব্যানারে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেটাও আপনাদের উপস্থিতির ইশারা।

ইদানিং মডারেশন বা প্রথম পাতায় পোস্ট নির্বাচনের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে যা চোখে পড়ার মত। এটা আমার দৃষ্টিতে একটি ইতিবাচক পরিবর্তন। আগে দেখা যেত কয়েকজন খ্যাতিমান ব্লগারের লেখা ছাড়া তেমন কোন লেখা নির্বাচিত পাতায় স্থান পেত না। এখন মোটামুটি ভাল হলে যে কোন ব্লগারের লেখাই নির্বাচিত পাতায় ঠাঁই পাচ্ছে। এতে করে সাধারণ ব্লগাররা লেখার প্রতি উৎসাহিত হচ্ছে বলে আমার বিশ্বাস। তাছাড়া নির্বাচিত পাতাটি কিছুটা সচল হয়েছে। আগে দেখা যেত একই লেখা নির্বাচিত পাতায় দিনের পর দিন দেখতে দেখতে ব্লগাররা ক্লান্ত হয়ে যেত, পোস্টের আবেদন শেষ হয়ে যেত কিন্তু নির্বাচিত পাতা সচল হতো না। এখন অবশ্য এটা কম হয় । এসব কারণে মাডারেটরদের ধন্যবাদ।

যাহোক এটা হল শুভেচ্ছা এবং তৈল পর্ব । এবার আসি সমালোচনা পর্বে-

কিছুদিন আগে শুনেছিলাম পোস্টে বার বার ব্যক্তিগত ছবি ব্যবহার করায় এক ব্লগারকে জেনারেল পদে পদন্নতি দেয়া হয়েছে। কোন এক সিনিয়র ব্লগারের কাছ থেকে জানলাম পোস্টে ব্যক্তিগত ছবি ব্যবহার করা ব্লগের রীতি বিরুদ্ধ। নিয়ম যদি সেটাই হয় তবে এ ধরণের পোস্ট নিরুৎসাহিত করা মডারেটরদের দায়িত্ব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখি শুধু নিজের নয়, পুরা পরিবারের ছবি সম্বলিত পোস্ট নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে। হয়তো মডারেটর বলবেন সে ছবি গুলো প্রাসঙ্গিক। যাহোক প্রাসঙ্গিক বিষয়টি আপেক্ষিক তাই এ নিয়ে আর তর্ক বিতর্ক করবো না।

বানান কমবেশি সবারই ভুল হয় কিন্তু যখন দেখি মারাত্মক ভুল বানানে লেখা শিরোনাম সম্বলিত পোস্ট নির্বাচিত পাতায় শোভা পাচ্ছে তখন খারাপ লাগে। এ কথা অস্বীকার করা যাবে না যে অনেক সময় এ রকম অনেক পোস্টেরও ভিতরের লেখা অত্যন্ত মান সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে লেখাটি নির্বাচন করার আগে মডারেটর শিরোনামের বানানটি ঠিক করে নেয়ার জন্য লেখককে মেসেজ দিতে পারেন।

বেশ কিছুদিন ধরে লক্ষ করছি কিছু ব্লগার ব্লগকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। তাদের অনেকের নিক যেমন কুরুচিপূর্ণ তেমনি তাদের মন্তব্য আক্রমনাত্মক, অশ্লীল এবং ক্ষেত্র বিশেষে সাম্প্রদায়িক যা ব্লগীয় নীতিমালার পরিপন্থী। এসব নিকগুলো দেখতে দেখতে আমার মুখস্ত হয়ে গেছে, কিন্তু মডারেটরদের দৃষ্টি এড়িয়ে কি ভাবে দিনের দিন তারা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা বুঝতে পারছি না। সবচেয়ে দুঃখজনক হলো এদের কারও কারও পোষ্ট নির্বাচিত পাতায় ঠাঁই পাচ্ছে। অথচ এদের অত্যাচারে অনেক সম্মানিত ব্লগার এখন ব্লগ ছাড়া।

আমাদের প্রাণের এই ব্লগটি দির্ঘদিন বেঁচে থাক এবং উত্তর উত্তর সমৃদ্ধহোক সেটাই কামনা। কিন্তু ইদানিং এই ব্লগটি যেন জ্বরা আক্রান্ত হয়ে পড়েছে। এই জ্বরা থেকে বাঁচাতে হলে ব্লগের ডাক্তারদের টিকা, ইঞ্জেকশন নিয়ে তৎপর থেকে ব্লগকে জীবানু মুক্ত করতে হবে সেই সাথে বাড়াতে হবে রুগী এবং তার হিতাকাঙ্খিদের সাথে ইন্টারেকশন।

সবাইকে ঈদের শুভেচ্ছা।





















সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×