
”মগের মুলুক” প্রবাদ কি আর এমনি এমনি আসে,
দেখ্ চেয়ে দেখ্ আরাকান আজ রক্ত স্রোতে ভাঁসে।
হায়া বিহীন মগ আর তোদের লজ্জা হবে কবে,
বনের পশু সামনে এসে লজ্জা দিবে যবে?

মায়ানমারের সেনা তোদের এমনি তর গুণ,
মানুষ মেরে খাস্ যে তোরা সেই মানুষের খুন।

হায় মহাদেব বুদ্ধ তোমার চেলার দেখ হাল!
লাশ দিয়ে আজ ভরছে তারা নদ, নদী আর খাল।

শান্তি জয়ী সুচি নীরব, করলে নাতো বারণ,
লঙ্কা গিয়ে তুমিও তবে এবার হলে রাবণ।

বিশ্ব মোড়ল তুলে ধরে শান্তি নামের ধ্বজা,
এমনতরও বর্বরতাই দেখছে শুধু মজা।

এ মুসলিম, ও হিন্দু এই যদি হয় হাল,
আজ মুসলিম মার খায় তো হিন্দু খাবে কাল।

জাত ভেদাভেদ ভুলে এবার ফেরা তোদের চেতন,
সবাই মিলে তুলে ধর আজ মানবতার কেতন।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



