ডিম প্যাঁচালী
১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন টাকাতে ডিম খাওয়াতে
বসলো হেথায় মেলা,
শহরবাসীর ঘুম ছেড়েছে
তাইতো রাতের বেলা।

ভোর না হতে ফজর আলী
বউকে এসে কয়,
ডিমের লোভে আজকে ঘরে
মনটা নাহি রয়।
বালতি, থলে, ডেকচি নিয়ে
ছুটছে ফজর মেলা,
পণ করেছে ডিম না নিয়ে
খাবেনা এই বেলা।।

মেস ম্যানেজার সাঈদ মিয়া
বন্ধু নিয়ে সবে,
দু-চার শত ডিম এনে আজ
ভাতটা খাবে তবে।।

ঘরের বধু রহিমা কি
ডিম থেকে আজ বাদ!
ছুটলো সে ও সকাল বেলা
তার জেগেছে সাধ।।

সুয্যি মামা উঠার আগে
উঠলো শহর জেগে,
কে কার আগে ডিমটা নেবে
আজকে গেছে রেগে।
ছুটলো ফজর, ছুটলো সাঈদ,
রহিমা্ ও ছোটে,
সবার আগে গেলে পরে,
ডিমটা যদি জোটে।
এমনি করে লক্ষ মানুষ
জুটলো মেলায় আজ,
তাইনা দেখে ডিমওয়ালাদের
পড়লো মাথায় বাজ।
ডিম না নিয়ে ফিরবে না আজ
সবারই এই পণ,
ডিম যেন আজ সবার কাছে
আস্ত যখের ধন।

হুড়ো-হুড়ি, মারা-মারি,
ধরা-ধরি শেষে,
রক্ত, ঘাম আর কাদামাটি
ভাঙ্গা ডিমে মেশে।
ডিম এলো না ভাগ্যে কারো,
সাঙ্গ হলো মেলা,
ডিমের বদল জুটলো পিঠে,
লাঠি, গুঁতো, ঠেলা।

ব্যাগ হারালো ফজর আলী,
ভাঙ্গলো সাঈদ ঠ্যাঙ্গ,
দাঁত হারিয়ে রহিমা যে
আস্ত কোলাব্যঙ।

দুশো টাকার ডিম কিনতে
হাজার টাকা ক্ষতি,
এসব দেখেও বীর বাঙালীর
ফিরবে কি আর মতি!
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন
গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন